বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ঘিওরে একই পরিবারের তিনজন আটক , ঘরবাড়ি জ্বালিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা প্যাডেলে প্যাডেলে পুরো বাংলাদেশ,অসাধারণ কীর্তি সানাউল্লাহ চৌধুরী জুয়েল সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড শ্রীপুরে ৬৮০পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের শোক প্রকাশ চাকরির প্রলোভনে ডেকে এনে মুক্তিপণ দাবি, চক্রের গ্রেপ্তার- ১ আমতলীতে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা সেশনে ১,২২০ শিক্ষার্থীর মাঝে খাতা বিতরণ আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন জৈন্তাপুরে পূর্ব দরবস্ত ইউনিয়ন বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন বিদ্যুৎস্পৃষ্ট থেকে মানুষকে রক্ষায় জাতীয় প্রেসক্লাবে সচেতনতামূলক সাংবাদিক সম্মেলন আত্রাইয়ে রেললাইনের পাশে হজ এজেন্সির প্রতিনিধির মরদেহ উদ্ধার,পরিবারের দাবী হত্যা চুনারুঘাটে খোয়াই নদী থেকে লাশ উদ্ধার জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও আরেকটি ধর্ষণ মামলায় অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত নগরকান্দায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী  কর্মশালা অনুষ্ঠিত

আত্রাইয়ে রেললাইনের পাশে হজ এজেন্সির প্রতিনিধির মরদেহ উদ্ধার,পরিবারের দাবী হত্যা

আবুহেনা,আত্রাই (নওগাঁ)
বুধবার, ১৭ জুন, ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন

নওগাঁর আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে নিয়ামুল বছির (৪৮) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১৭ মার্চ) বেলা ১১টা নাগাদ এই মরদেহ উদ্ধার করে সান্তাহার জিআরপি থানাপুলিশ।

নিয়ামুল বছির রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা গ্রামের নজিবর রহমানের ছেলে। তিনি নওগাঁয় মক্কা হজ্ব এজেন্সির প্রতিনিধি ছিলেন। পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিয়ামুল বছিরের ছোট ভাই আশরাফুল ইসলাম জানান,ভাই নিয়ামুল বছির মক্কা হজ্ব এজেন্সির প্রতিনিধি হিসেবে নওগাঁ এবং বাগমারায় অফিস বসিয়ে কাজ করে আসছিলেন। সেই সুবাদে নিয়ামুল বছির পরিবার নিয়ে নওগাঁ সদরের রজাকপুর এলাকায় বসবাস করতেন। মঙ্গলবার সকালে অফিসের কাজে বাড়ী থেকে বের হয়ে বাগমারা যান। এরপর সন্ধ্যায় নিয়ামুল বছির তার স্ত্রীকে মোবাইল ফোনে জানান,আত্রাই রেলওয়ে স্টেশনে অবস্থান করছেন। নওগাঁ ফিরে এশার নামাজ আদায় করবেন। এরপর থেকে তার মোবাইল ফোনে ফোন করলেও রিসিভ হয়নি। পরে রাতেই অনেক খোঁজাখুজি করে নিয়ামুল বছিরের সন্ধান করতে পারেননি।

এরপর বুধবার সকালে জানতে পারেন আত্রাইয়ের শিমুলিয়া রেলক্রসিং এলাকার একটু অদুরে রেল লাইনের পাশে মরদেহ পরে আছে। আশরাফুল ইসলাম দাবি করে বলেন,নিয়ামুল বছিরকে কেউ পরিকল্পিতভাবে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রেখে গেছে। তিনি বলেন, নিয়ামুল বছিরের কাছে ব্যাগ,টাকা,হাত ঘড়ি থাকলেও তা নেয়নি। এঘটনার সুষ্ঠ তদন্তসহ জরিতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন আশরাফুল ইসলাম।

সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটাস্থল থেকে নিয়ামুল বছিরের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিয়ামুল বছিরের শরীরে বেশ কয়েকটি আঘাতের ক্ষত রয়েছে। এঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্ততি চলছে।এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিবারের সদস্যরা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন


এই বিভাগের আরো খবর