চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জয়কালী বাজার এলাকায় সিএনজি ও অটোরিকশার যত্রতত্র পার্কিংয়ের কারণে সৃষ্ট যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ বুধবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে আনোয়ারা সিটি সেন্টারের সামনে এ অভিযান চালানো হয়। এ সময় সড়কের দুই পাশে অনিয়মিতভাবে সিএনজি ও অটোরিকশা দাঁড় করিয়ে রাখায় সৃষ্ট যানজট নিরসনে চালকদের সতর্ক করা হয়।
অভিযানকালে সিএনজি ও অটোরিকশাচালকদের এক ঘণ্টার আল্টিমেটাম দিয়ে নির্ধারিত স্থানে গাড়ি পার্কিংয়ের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। সূত্রে জানা গেছে, বাজার এলাকায় যানজট কমাতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চালকদের নির্ধারিত স্থানে গাড়ি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া নেয়া হবে