বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আপনাদের ভালোবাসাই বড় পাওয়া চুনারুঘাটে আবেগাপ্লুত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ন

“আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদটি একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার। বাড়ি, গাড়ি, সম্মান- সবই আছে।

কিন্তু এত সুযোগ-সুবিধার মাঝেও আমার মন পড়ে থাকে আপনাদের কাছে। আমি এসব চাইনি, চেয়েছিলাম আপনাদের ভালোবাসা এবং আপনাদের সঙ্গে থাকতে। আপনাদের ভালোবাসাই আমার বড় পাওয়া

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় চুনারুঘাট উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় কান্নাজড়িত কণ্ঠে আবেগে আপ্লুত হয়ে কথাগুলো বলছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নব-নিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

নিয়োগ পাওয়ার পর তিনি প্রথমবারের মতো নিজ এলাকা হবিগঞ্জ-৪ মাধবপুর ও চুনারুঘাটে এসে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। বক্তব্যের এক পর্যায়ে অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন- নিয়োগ পাওয়ার পর গত পাঁচ দিনে আমি পাঁচ ঘণ্টাও ঘুমাতে পারিনি। এই দায়িত্ব অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সততার সঙ্গে এ দায়িত্ব পালন করার তাওফিক দেন। আমি যেন আমার মাননীয় প্রধানমন্ত্রীর মূখ উজ্জ্বল করতে পারি ও এই পদের পবিত্রতা রক্ষা করতে পারি। এবং আল্লাহ যেন আমাকে এ চেয়ারে বসাইয়া আমারে দিয়া যেন কোন পাপ কাজ না করায়। আমি আমার দায়িত্ব পালনকালে আল্লাহ যেন আমাকে সম্পূর্ণ সততার সাথে এই চেয়ারের পবিত্রতা যাতে রক্ষা করে।

নিজের সাদামাটা জীবনযাপনের ইচ্ছা প্রকাশ করে তিনি আরও বলেন, আমার অর্থকড়ির কোনো প্রয়োজন নেই। আমি গরিব মানুষ, গরিব হিসেবেই আপনাদের মাঝে থাকতে চাই। আল্লাহ যা ভালো মনে করেছেন, সেটিই আমার নসিবে রেখেছেন। এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

বক্তব্যের একপর্যায়ে চিফ প্রসিকিউটর কান্নায় ভেঙে পড়লে উপস্থিত নেতাকর্মীরাও আবেগপ্রবণ হয়ে পড়েন। এ সময় তার পাশে ছিলেন স্ত্রী অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন। এর আগে চুনারুঘাটে পৌঁছালে উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ তাকে ফুল দিয়ে বরণ করে নেন। দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জজকোর্টের পিপি এডভোকেট আব্দুল হাই, এডভোকেট তানজিলা, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মোজাম্মেল হক, সদস্য সচিব লুৎফুর রহমান জালালসহ ছাত্রদল, যুবদল ও বিএনপির অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। সভা শেষে তার সাফল্য ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


এই বিভাগের আরো খবর