ঢাকাপ্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : ইফতারে ভাজাভুজি ছাড়া আমাদের চলেই না। তবে স্বাস্থ্যের বিষয়টিও মাথায় রাখতে হবে। তাই ইফতারে এমন খাবার খাওয়া উচিত যা স্বাস্থ্যের জন্য ভালো। ইফতারে মুখরোচক স্বাস্থ্যকর খাবার হিসেবে রাখতে পারেন চিকেন স্ট্রিপস। রইলো মজাদার এই খাবারটির রেসিপি ।
উপকরণ: চিকেন ব্রেস্টস পিস (৪ টি বড় চিকেন), ডিম ২টি, ব্রেড ক্রাম্বস ২ কাপ, সয়া সস ১ টে চামচ, আদা-রসুন বাটা ২ টে চামচ করে, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুড়া আধা চা চামচ, টমেটো সস ২ টে চামচ, টক দই ২ টে চামচ, চিলি ফ্লেক্স ১ চা চামচ, লেবুর রস অথবা ভিনেগার ১ টে চামচ, লবণ স্বাদমতো
তেল ডিপ ফ্রাইয়ের জন্যে।
প্রণালি: চিকেন গুলো ৪ ইঞ্চি পরিমাণ লম্বা ও পাতলা করে কেটে নিন। এবারে মুরগির পিসগুলোতে আদা-রসুন বাটা, টক দই, লেবুর রস, সস, মরিচ গুড়া, গোলমরিচ গুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে কমপক্ষে এক ঘণ্টার জন্যে ম্যারিনেট করুন। ম্যারিনেশনের সময়টাতে নরমাল ফ্রিজে রেখে দিন।
এবার একটি বাটিতে ডিম ফেটিয়ে রাখুন। একটি প্রশস্ত প্লেটে ব্রেড ক্রাম্বস ছড়িয়ে রাখুন। এক ঘণ্টা পর ফ্রিজ থেকে চিকেন বের করে একটা একটা করে চিকেনের টুকরা প্রথমে ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিন। এইভাবে আবার শুরু করুন। সব করা হলে ছড়ানো প্লেটে করে নরমাল ফ্রিজে রেখে দিন ১৫ থেকে ২০ মিনিটের জন্যে। ফ্রোজেন করতে চাইলে এ পর্যায়ে চিকেনের স্ট্রিপ্স গুলো বক্সে ভরে ফ্রিজের ডিপ পোরশনে সংরক্ষণ করতে পারেন। এবারে মাঝারি আঁচে তেল গরম হতে দিন।চিকেন স্ট্রিপস গুলো ডুবো তেলে সোনালি করে ভেজে নিন। টমেটো বা চিলি সসের সাথে গরম গরম পরিবেশন করুন।
ঢাকাপ্রতিদিন/এআর