বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

ইলিশের কাচ্চি বিরিয়ানি রান্নার রেসিপি

অনলাইন ডেস্ক :
শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ১২:৫৬ অপরাহ্ন

কাচ্চি বিরিয়ানির নাম শুনলে জিভে জল আসে নিশ্চয়ই? তবে কাচ্চির নাম শুনলে মনে পড়ে মাটন কিংবা গরুর মাংসের কথা। এদিকে আপনার পছন্দের ইলিশ দিয়েও যে সুস্বাদু কাচ্চি বিরিয়ানি রান্না করা যায় তা কি জানতেন? খুব সহজ রেসিপিতে ঘরে বসেই রান্না করতে পারবেন ইলিশ মাছের কাচ্চি বিরিয়ানি। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

ইলিশ মাছ- ৮ টুকরা

টক দই- ৩/৪ কাপ

পেঁয়াজ বেরেস্তা- ১/২কাপ

লবণ- স্বাদমতো

আদা বাটা- ১ চা চামচ

লাল মরিচের গুঁড়া- ২ চা চামচ

কাঁচা মরিচ ফালি- ৫-৪ টুকরা

চিনি- ১ চা চামচ

গরম মসলা একসাথে গুঁড়া- ১চা চামচ

সরিষার তেল- ১/৪ কাপ

ঘি- ২ টেবিল চামচ

জাফরান রং- ১/৪ চা চামচ।

মেরিনেশন

মাছ পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাছ বাদে সব উপকরণ একসাথে ব্লেন্ড করে মাছের সাথে মিশিয়ে কমপক্ষে ১ ঘণ্টা মেরিনেট করে রাখুন। একটি বড় প্যানে মেরিনেট করা মাছ বিছিয়ে রাখুন।

পোলাও রাঁধতে যা লাগবে

পোলাও বা বাসমতি চাল- ৪ কাপ

আদার রস- ১ টেবিল চামচ

দারুচিনি- ২ টুকরা

এলাচ- ৩ টি

তেজপাতা- ২ টি

শাহি জিরা- ১ চা চামচ

কাচা মরিচ- ৫টি

লবণ- স্বাদমতো

গরম পানি- ৭ কাপ

চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি প্যানে তেল গরম করে সব মসলা দিয়ে চাল দিয়ে ২ মিনিট ভাজুন। পানি চালে দিয়ে ভালো করে নেড়ে দিন। কয়েকবার ফুটে উঠলে ও চাল পানির সমান হলে, ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে চুলার তাপ একদম কমিয়ে দিন। ১৮ মিনিট এভাবে রাখুন। ১৮ মিনিট পর চুলা বন্ধ করুন। ঢাকনা খুলে ভাত নেড়ে দিন।

বিরিয়ানি তৈরি করবেন যেভাবে

পেঁয়াজ বেরেস্তা- ১/২কাপ

গুঁড়াদুধ- ১/৪কাপ

ঘি- ২ টেবিল চামচ

জর্দ্দার রং- সামান্য (১/২ কাপ দুধে ভেজানো)

মাছ বিছানো হাড়িতে মাছের উপর অর্ধেক বেরেস্তা, গুঁড়া দুধ ছিটিয়ে দিন। তার উপর অর্ধেক ভাত দিন। আবার বাকি বেরেস্তা, গুঁড়া দুধ দিয়ে ভাত দিন। উপরে ঘি ও দুধের রঙ ছিটিয়ে ভালো করে ঢাকনা দিয়ে দিন। আটার দলা দিয়ে ঢাকনার চারপাশ মুড়ে দিন যাতে ভাপ না বের হতে পারে। ৫ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। এরপর অল্প আচে দমে রাখুন ৩০ মিনিট। তাওয়া গরম করে তার উপর আরো ২০ মিনিট রাখতে পারেন। চুলা বন্ধ করে বিরিয়ানির পাত্রটি পরিবেশনের পাত্রে উল্টিয়ে ঢালুন। গরম গরম পরিবেশন করুন মজাদার ইলিশের কাচ্চি বিরিয়ানি।


এই বিভাগের আরো খবর