মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

ইসুবগুলের ভুসি খেলে কী হয়?

লাইফস্টাইল ডেস্ক
শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ৫:১৬ অপরাহ্ন

ইসুবগুলের ভুসির রয়েয়ে অনেক উপকারিতা। অনেকেই পেট পরিষ্কার রাখার জন্য এটি নিয়মিত খেয়ে থাকেন। তবে শুধু পেট পরিষ্কার রাখাই নয়, ইসুবগুল খেলে আরও অনেক উপকারিতা মিলবে। আপনি যদি নিয়মিত খাবারের তালিকায় ইসুবগুলের ভুসি রাখতে পারেন তাহলে অনেকগুলো উপকার পাবেন। চলুন জেনে নেওয়া যাক ইসুবগুলের ভুসি খাওয়ার উপকারিতা-

ইসবগুলের ভুসিতে থাকে অনেকগুলো পুষ্টি উপাদান। এই উপকারী উপাদানগুলো শরীরের বিভিন্ন কাজে সাহায্য করে। ১ টেবিল চামচ ইসবগুলে থাকে ৫৩ শতাংশ ক্যালোরি, ১৫ মিলিগ্রাম সোডিয়াম, ১৫ গ্রাম শর্করা, ৩০ মিলিগ্রাম ক্যালসিয়াম, ০.৯ মিলিগ্রাম আয়রন। এতে কোনো ধরনের ফ্যাটের উপস্থিতি থাকে না। ইসবগুল খাওয়ার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এটি খেলে শরীরে কোনো ধরনের সমস্যা হয় না। ইসবগুল প্রতিদিন ১ টেবিল চামচ করে ৩ বার খাওয়ার অভ্যাস করতে পারেন। এটি পানির সঙ্গে গুলে খেলে বেশি উপকার পাবেন।

প্রস্রাবের সমস্যা দূর করে অনেকের প্রস্রাবের সমস্যা থাকে। তাদের ক্ষেত্রে উপকারী একটি খাবার হলো ইসবগুল। নিয়মিত ইসুবগুলের ভুসি খেলে প্রস্রাবের জ্বালাপোড়া কমবে। ইসবগুলের ভুসি আখের গুড়ের সঙ্গে মিশিয়ে খেলেও উপকার পাবেন। প্রতিদিন সকাল ও বিকালে ইসুবগুলের ভুসি খেতে পারেন।

কোষ্ঠকাঠিন্য দূর করে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেননি এমন মানুষ পাওয়া মুশকিল। এই সমস্যার কারণে শরীরের ভেতরে নানা সমস্যা সৃষ্টি হতে পারে। এর সমাধানের জন্য ইসবগুলের ভুসি নিয়মিত খেতে পারেন। এই ভুসি পাকস্থলীতে যাওয়ার পরে ফুলে যায়। ফলে তা পেটের বর্জ্য বের করে দিতে সাহায্য করে।

আমাদের দেশে আরেকটি পরিচিত সমস্যা হলো গ্যাস্ট্রিক। এই সমস্যায় ভোগেন অনেকেই। খাবার খাওয়ার ক্ষেত্রে অসতর্কতা হতে পারে এর বড় কারণ। গ্যাস্ট্রিকের সমস্যা দূর করার কাজেও সহায়ক একটি খাবার হতে পারে ইসুবগুলের ভুসি। এই ভুসি খেলে তা পাকস্থলীর দেওয়ালকে বাঁচিয়ে রাখে, অ্যাসিডের জন্য ক্ষয়ে যেতে দেয় না। যে কারণে গ্যাস্ট্রিকের সমস্যা দূরে থাকে।

ডায়রিয়া প্রতিরোধ করে ডায়রিয়া প্রতিরোধে কাজ করে ইসুবগুলের ভুসি। ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিলে দইয়ের সঙ্গে ইসুবগুলের ভুসি মিশিয়ে খেলে উপকার পাবেন। দইয়ে থাকা প্রোবায়োটিক পাকস্থলীর সংক্রমণ সারাতে কাজ করে। অপরদিকে ইসবগুল তরল মলকে শক্ত করতে সাহায্য করে। যে কারণে ডায়রিয়া দ্রুতই সেরে ওঠে।

হার্ট ভালো রাখে হার্ট ভালো রাখার জন্য নিয়মিত খেতে হবে ইসবগুলের ভুসি। এই খাবারে থাকে ফাইবার। নিয়মিত ইসুবগুলের ভুসি খেলে তা কোলেস্টেরলের মাত্রা কমাতে কাজ করে। যে কারণে হৃদরোগ থেকে দূরে থাকা সহজ হয়। এটি খাদ্য থেকে কোলেস্টেরল শোষণেও বাধা দেয়। তাই হার্ট ভালো রাখা সহজ হয়।


এই বিভাগের আরো খবর