বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সংসদে কঠোর বার্তা, মাঠে চলছে অবাধ বালু উত্তোলন: দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নতুন করে অভিযোগ শেরপুরে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২৬ এর শুভ উদ্বোধন ঈদযাত্রায় যমুনাসেতুর ১৩ কি.মি. যানজটের শঙ্কা, জোরালো হচ্ছে দ্বিতীয় যমুনাসেতু নির্মাণের দাবি স্বাধীনতার ৫৪ বছরেও কাঁচা সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া! ভোগান্তিতে সাধারণ মানুষ ঝালকাঠি শহরের ৯ খালের সীমানা পিলার স্থাপন কাজের উদ্বোধন রামিসার হত্যাকারীসহ সকল ধর্ষকের ফাঁসির দাবিতে ভাণ্ডারিয়ায় মানববন্ধন প্রকল্প নিয়ন্ত্রণে ঘাটতিতেই বাড়ে সময় ও ব্যয় আইইবি সেমিনারে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, নবায়নযোগ্য শক্তিতে জোরের আহ্বান কাউখালীতে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত দক্ষিণ বড় বিড়ালজুরি চন্দ্রঘোনায় চর্মরোগ বিষয়ক স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত ওমানে নিহত ৪ ভাইয়ের নিথর মরদেহ নিয়ে লালাগ্রামে শোকের মাতম, পাশাপাশি কবরে দাফন হাটহাজারীতে ভূমিসেবা মেলার উদ্বোধন জাল দলিলের হার বেশি যাচাই ছাড়া নামজারি নয়- ডিসি প্রেমের দ্বন্দ্বে বন্ধু হত্যার রহস্য উদঘাটন, শেরপুরে গ্রেফতার ২ ব্র্যাক ময়মনসিংহে হাসপাতাল প্রতিষ্ঠা করবে : পরিচালক নগরকান্দায় ৯৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও একজনের জেল পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণ করবে বর্তমান সরকার : প্রধানমন্ত্রী কাঁঠালিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতুকে সংবর্ধনা বগুড়ার শিবগঞ্জে শিক্ষার্থীদের মুখে হাসি, পেল নতুন পোশাক নগরকান্দায় শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা ব্র্যাক ময়মনসিংহে হাসপাতাল প্রতিষ্ঠা করবে : পরিচালক কিশোরগঞ্জ মাদক মামলার আসামী আটক নগরকান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কক্সাজার পশুর বাজারগুলোতে এখন সাজ সাজ রব মাঝারি গরুতে নজর ক্রেতাদের চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে আনোয়ারায় ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন শেরপুরে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশের চাকুরি পেলেন ২৫ জন সালথায় জাতীয় ভূমিসেবা সপ্তাহ উদযাপন ‎রাজশাহী দুর্গাপুরে ভূমি মেলা-২০২৬ উদ্বোধন

ঈদ-পরবর্তী স্বাস্থ্য পরিচর্যা

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : ব্যস্ততা, বেড়ানো ও উপভোগ-এসবেই ঈদ-আনন্দ শেষ হলো। এখন সময় আবার নতুন করে স্বাভাবিক অভ্যাস, রীতিনীতিতে ফিরে যাওয়ার। ঈদুল ফিতরে ঐতিহ্যগতভাবেই ভালো ভালো খাবারের প্রতি ঝোঁক বেড়েছিল, অধিক চর্বিজাতীয় খাবার, অধিক ক্যালরি সম্পন্ন খাবার খাওয়া হয়েছিল বেশি। পরিবর্তন এসেছিল খাবার গ্রহণের পরিমাণের ওপরও। প্রায় ক্ষেত্রেই খাবারের মাধ্যমে ক্যালরি গ্রহণের পরিমাণ আগের তুলনায় হয়তো বেড়ে গিয়েছিল, এটাই স্বাভাবিক। ঈদের খাবারকে মুখরোচক করতে গিয়ে নানা রকম ঘি ও মসলা ব্যবহার করা হয়। আর এতেই খাবারে কোলেস্টেরলের মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধির সঙ্গে বেশ কিছু অসুস্থতার যোগসূত্র রয়েছে, যেমন : মাইওকার্ডিয়াল ইনফার্কশন (হার্ট অ্যাটাক), ব্রেইন স্ট্রোক ও পেরিফেরাল ভাসকুলার ডিজিজ। কোলেস্টেরলের মাত্রার বৃদ্ধি ঘটলে, বৃদ্ধির সঙ্গে আনুপাতিক হারে এসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। ঈদের এই সময়টা খাবার ও জীবনযাত্রা পরিবর্তনের ফলে উচ্চ রক্তচাপ ও হার্টের রোগীদের সমস্যা বা জটিলতা বেড়ে যেতে পারে। রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধের পরিবর্তনের প্রয়োজন হতে পারে। উচ্চ রক্তচাপ ও হার্টের রোগীদের জটিলতা প্রশমনে এ সময় হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। যারা নিয়মিত হাঁটতেন, ব্যায়াম করতেন, খাদ্য নিয়ন্ত্রণ করতেন কিন্তু ঈদে তা বজায় রাখতে পারেননি, তারা যত তাড়াতাড়ি সম্ভব আবার পুরোনো অভ্যাসে ফিরে যেতে শুরু করুন। তবে প্রাথমিক অবস্থায় ধীরে ধীরে চালু করা উচিত। হাঁটতে, ব্যায়াম করতে যদি কোনো অসুবিধা অনুভূত হয় (যেমন : সহজে হাঁপিয়ে যাওয়া ও বুকে ব্যথা অনুভূত হওয়া) তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। যাদের বয়স ৪০ বা তারও বেশি, তাদের সামর্থ্য থাকলে অবশ্যই বছরে একবার প্রেসার, ব্লাডসুগার এবং রক্তের কোলেস্টেরল ও হার্টের অবস্থা চেকআপ করে নেবেন। বর্তমানের ক্ষণিক অবসরকে বার্ষিক চেকআপের সময় হিসেবে বেছে নিতে পারেন। পরে কর্মব্যস্ততা বাড়লে স্বাস্থ্য পরিচর্যার সুযোগ পাওয়া দুষ্কর হবে। মনে রাখতে হবে কর্মদক্ষতা ও সুস্বাস্থ্য বজায় রাখার জন্য এসব চেকআপ সর্বোত্তমভাবে সাহায্য করবে। যারা হৃদরোগে ভুগছেন তাদের হার্টের বর্তমান অবস্থা নির্ণয় ও জটিলতা নিরূপণে ECG, Echo-cardiogram, রক্তের Lipid profile এবং ক্ষেত্র বিশেষে ETT করার প্রয়োজন হতে পারে।

এসব কিছু হৃদরোগজনিত জটিলতা থেকে মুক্তি পেতে এবং হদরোগ নিয়ন্ত্রণে সহায়ক হবে।

তাই ঈদ-পরবর্তী আমাদের স্বাস্থ্যের বিষয়ে আরও যত্নবান ও সচেতন হতে হবে। কথায় আছে, প্রতিকার নয় প্রতিরোধ সর্বদা উত্তম।

লেখক : চিফ কনসালটেন্ট, শমশের হার্ট কেয়ার, শ্যামলী, ঢাকা
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর