শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনামঃ
আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযান: ৪ অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ গজারিয়ায় আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি সাইফুল বারী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী মতলব উত্তরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই যুবকের অকাল মৃত্যু,ফরিদপুরে দাফন মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ওয়াদুদ সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, জলাবদ্ধতায় নাকাল হালুয়াঘাট পৌরবাসী সোনারগাঁয়ের গুহাটা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ঐতিহাসিক “কদম রসুল”দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি দুই হাসপাতাল ঘুরে সেবার মান নিয়ে অসন্তোষ এলজিআরডি প্রতিমন্ত্রীর যুুক্তরাষ্ট্রে গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন মতলবের কৃতি শিক্ষার্থী সানজিদা আক্তার তুলি নগরকান্দায় ব্রাজিল- আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খেলাধুলা সুশৃঙ্খল প্রজন্ম গঠনের হাতিয়ার: এমপি বাচ্চু আনোয়ারায় প্রেমের বিয়ের ৭মাসের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক হাটহাজারী ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুর কারামুক্ত ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জনমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশেষ সতর্কবার্তা জারি পাইকগাছায় গাছের ডাব খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধাকে বিদ্যুৎ’র খুঁটিতে বেঁধে মারপিটের অভিযোগ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

এক নির্ভীক জাতীয়তাবাদের সচ্ছা সৈনিক পিরোজপুরের অধ্যক্ষ আলমগীর হোসেন

‎মাজেদুল কবীর রাসেল, নাজিরপুর (পিরোজপুর)
সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৯ অপরাহ্ন

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আন্দোলন-সংগ্রামের ইতিহাসে পিরোজপুরের অধ্যক্ষ আলমগীর হোসেন এক অনন্য নাম। তরুণ বয়সে ছাত্রদল থেকে রাজনীতির হাতেখড়ি শুরু হলেও তার রাজনৈতিক জীবন ধীরে ধীরে রূপ নেয় গণতন্ত্র রক্ষার এক অদম্য যাত্রায়। বহু হামলা-মামলা, নির্যাতন ও কারাভোগ পেরিয়েও তিনি আজও দলের তৃণমূল থেকে জাতীয় রাজনীতি পর্যন্ত এক অনুপ্রেরণার প্রতীক হয়ে আছেন।

‎অধ্যক্ষ আলমগীর হোসেনের রাজনীতির শুরু ছাত্রজীবনে। ছাত্রদল করতে করতেই তিনি রাজপথে সংগ্রামী চরিত্র গড়ে তোলেন। অন্যায়ের প্রতিবাদ, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রেখে তিনি তরুণ কর্মীদের মাঝে এক দৃঢ় নেতৃত্বের পরিচয় দেন। ‎তখন থেকেই তার মধ্যে দেখা যায় দৃঢ়তা, সাহস আর অন্যায়ের বিরুদ্ধে আপসহীন মনোভাব। সময়ের সাথে সাথে তিনি হয়ে ওঠেন জেলা বিএনপির নির্ভরযোগ্য নেতা।

‎বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আলমগীর হোসেন ছিলেন নির্যাতনের শিকার। একের পর এক মিথ্যা মামলা, হামলা ও রাজনৈতিক হয়রানির লক্ষ্যবস্তুতে পরিণত হন তিনি। একাধিকবার গ্রেফতার হয়ে কারাগারে কাটিয়েছেন দীর্ঘ সময়। ‎কারাগারে থাকাকালীনও তিনি হাল ছাড়েননি, বরং নেতাকর্মীদের সাহস যুগিয়েছেন। তার এই অটল মনোভাব কর্মীদের মাঝে ছড়িয়ে দেয় নতুন উদ্দীপনা।

‎অধ্যক্ষ আলমগীর হোসেন শুধু একজন সাংগঠনিক নেতা নন তিনি কর্মীদের অভিভাবকও। হামলার শিকার কর্মীদের পাশে দাঁড়ানো, আইনি সহায়তা করা কিংবা পারিবারিক কষ্ট ভাগ করে নেওয়া সবকিছুতেই তিনি ছিলেন অগ্রণী।

‎এক কর্মীর ভাষায়, আমরা যখন নির্যাতনের শিকার হয়েছি, তখন আলমগীর ভাই-ই প্রথম আমাদের পাশে দাঁড়িয়েছেন। তার সাহসই আমাদের বারবার রাজপথে ফিরিয়ে এনেছে।

‎রাজনীতি তার কাছে ছিল কেবল ক্ষমতার লড়াই নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম। তার কথায়, ব্যক্তিগত ক্ষতির চেয়ে দেশের ক্ষতি বড়। জনগণের অধিকার ফিরিয়ে না আনলে শান্তি নেই।

‎শিক্ষকতা পেশায় যুক্ত থাকলেও তিনি সর্বদা সমাজ ও মানুষের প্রতি দায়িত্ববোধকে অগ্রাধিকার দিয়েছেন। সততা, মানবিকতা ও ত্যাগের এই সমন্বয় তাকে আলাদা করে তুলেছে।

‎পিরোজপুরের রাজনীতিতে তৃণমূল কর্মীদের কাছে তিনি এক অটল ভরসা। যখন আন্দোলন থমকে যায়, তখন আলমগীর হোসেন সামনের সারিতে দাঁড়িয়ে কর্মীদের সাহস দেন। তার দৃঢ় নেতৃত্বে একাধিক সংকট উত্তরণ করেছে জেলা বিএনপি।

‎স্থানীয় নেতাকর্মীদের বিশ্বাস, অধ্যক্ষ আলমগীর হোসেন আগামী দিনগুলোতেও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতৃত্ব দেবেন। তার মতো ত্যাগী নেতার হাত ধরেই বিএনপি সংগঠিত হয়ে নতুন যুগের সূচনা করবে।


এই বিভাগের আরো খবর