বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু

কক্সবাজারে দূর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি, বন্যার পানিতে ডুবে ও পাহাড়ধসে মৃত ২০ 

শাহী কামরান, কক্সবাজার
সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ৭:৫০ অপরাহ্ন

কক্সবাজারে সাম্প্রতিক ভারী বর্ষণে পাহাড়ি ঢল ও বন্যায় ৬২১ কোটি ৯১ লাখ ৭৭ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ৭ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত টানা বন্যা পরবর্তী সময়ে জেলার ৬০টি ইউনিয়নে পর্যবেক্ষণ শেষে এ ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক।
জেলা প্রশাসনের দূর্যোগ ও ত্রাণ শাখার দেওয়া তথ্যমতে, গেলো ৭ আগস্ট টানা বর্ষণ শুরু হলে কয়েকটি উপজেলায় পাহাড় ধসের ঘটনা ঘটে। একইসঙ্গে পাহাড়ি ঢলের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়। বিশেষ করে চকরিয়া এবং পেকুয়া উপজেলায় প্রায় সব ইউনিয়ন পানির নিচে তলিয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে পড়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক এবং বিভিন্ন উপসড়কের যোগাযোগ ব্যবস্থা।
এ দূর্যোগে এক লাখ ২ হাজার ৬০৮টি পরিবারের ৫ লাখ ১৩ হাজার ৪০ জন লোক পানিবন্দি হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ সময় বন্যার পানিতে ডুবে এবং পাহাড়ধসের ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে বলে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) কাছে জেলা প্রশাসনের পাঠানো প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে জেলা প্রশাসন কর্তৃক পাওয়া তথ্যমতে, জেলায় ৫০৬ দশমিক ২৮ বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয়। যেখানে ৩ হাজার ১৮০টি ঘর, ১২ হাজার ২৩৯ দশমিক ৫ হেক্টর ফসলি জমি, ২২টি কালভার্ট, ২৬টি স্বাস্থ্য কেন্দ্র, ১২ হাজার ৬২৩টি নলকূপ এবং ২৮ হাজার ৯৩৬টি লেট্রিন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পানিতে ভেসে ৪২টি ছাগল, ৩২টি গরু, একটি মহিষ, এক হাজার ১১৬টি হাঁস এবং এক লাখ ৩৬ হাজার ৯১০টি মুরগি মারা যায়। ক্ষতিগ্রস্থ হয়েছে ২৪ দশমিক ৯৮ কিলোমিটার পাকা সড়ক, ৪৯ দশমিক ২৯ কিলোমিটার আধা-পাকা সড়ক এবং ১২৪ দশমিক ৮০ কিলোমিটার কাঁচা সড়ক, ৭৭ দশমিক শূন্য ৫ কিলোমিটার বিদ্যুৎ লাইন, ৪৮টি ধর্মীয় প্রতিষ্ঠান, ৯ দশমিক ৫ কিলোমিটার বেড়িবাঁধ ও ১৮২টি শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া ক্ষতিগ্রস্থ হয়েছে পুকুর, দীঘি, খামার ও চিংড়ি ঘের। বন্যায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে ১৫টি।

ডিজি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কাছে পাঠানো পত্রে জেলা প্রশাসক উল্লেখ করেন, বন্যায় তাৎক্ষণিক কিছু পদক্ষেপ নেওয়া হয়। দুর্গত এলাকার ৩৫ হাজার ৭৫২ জন লোককে নিকটবর্তী ২০৮টি আশ্রয় কেন্দ্রে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়। বন্যা পরিস্থিতির উন্নতির পর আশ্রিত সবাই নিজ গৃহে ফিরে যান। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে মানবিক সহায়তায় এরইমধ্যে ২১০ মেট্রিক টন চাল, ১৩ লাখ টাকা, ৬ হাজার ব্যাগ শুকনা খাবার, ৬০০ বান্ডিল ঢেউটিন ও গৃহনির্মাণ বাবদ ১৮ লাখ টাকা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়। এছাড়াাও মৃত ২০ জন ব্যক্তির পরিবারকে ২৫ হাজার টাকা করে ৫ লাখ টাকা মানবিক সহায়তা দেওয়া হয়েছে।
আরও উল্লেখ করা হয়, দূর্যোগকালীন সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ৩৭ হাজার ৫০০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, পানিসহ জেরিকেন ২০০টি এবং ৫ হাজার লিটার পানি সরবরাহ করা হয়। দুর্যোগ শেষ হওয়া পর্যন্ত আরও অর্ধলাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুত ছিল।

কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান সাংবাদিকদের জানান, টানা কয়েকদিনের দূর্যোগের ভোগান্তি দেখে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুল হক ১১ আগস্ট কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় দুর্গত এলাকা পরিদর্শন করে ৪টি স্পটে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছেন। এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে জেলার সকল নদীর পানি বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে। সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার চলমান সার্বিক পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।


এই বিভাগের আরো খবর