বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

কমেছে মাছ, মুরগি ও সবজির দাম

কিশোরগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ৮:২৭ অপরাহ্ন

প্রথম রমজানে পণ্যের দামে যে অস্বস্তি শুরু হয়েছিলো, তা এখন অনেকটা কেটে গেছে। সপ্তাহের ব্যবধানে কিশোরগঞ্জের হোসেনপুরে কমেছে সব ধরনের মুরগি, সবজি ও মাছের দাম। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা জগদল, পুমদী, গোবিন্দপুর, শাহেদল, হারেঞ্জা, জিনারী,আমান সরকার, কাঁচাবাজার ঘুরে দেখা গেছে এ চিত্র। বৃহস্পতিবার প্রতি কেজি ব্রয়লারের দাম উঠেছিল ২৬০ টাকা পর্যন্ত।

এখন সে মুরগি ২০০-২১০ টাকায় বিক্রি হচ্ছে। এর প্রভাবে ৩৮০ টাকা ছুঁইছুঁই করা সোনালী মুরগির দামও কমে এখন ৩০০-৩১০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। পাশাপাশি দেশি মুরগির দাম কেজিপ্রতি ৪০-৬০ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ৪০০-৪৩০ টাকা কেজি দরে। হোসেনপুর বাজারে মুরগি বিক্রেতা আলাল মিয়া বলেন, মুরগির বাজার পড়তি। গত দুদিন থেকেও বাজার কম ছিল। পাইকারি ১৮০-ও গেছে। আজ তাও বৃষ্টির জন্য একটু টান আছে। এদিকে বাজারে মাছের দামও প্রথম রোজার তুলনায় কেজিপ্রতি ৫০-৭০টাকা কম দেখা গেছে। এ ছাড়া সরবরাহ বেশি হওয়ায় মাছের দরও কিছুটা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। একই বাজারের মাছ ব্যবসায়ী আলামিন বলেন, প্রথম রোজায় সবকিছুর দাম তরতর করে বেড়েছে। মানুষ কিনেছেও বেশি। তিনি বলেন, এখন যে চাহিদা তার চেয়ে বাজারে প্রচুর মাছ এসেছে। যে কারণে দাম আগের চেয়ে কিছুটা কমেছে। যতদিন যাবে মাছের চাহিদা কমবে বলে জানান এ ব্যবসায়ী।

তিনি বলেন, বোয়াল মাছ এখন ৫০০ টাকা কেজি, তা কয়েক দিন আগেও ছিল ৭০০ টাকার বেশি। একইভাবে বড় রুই, কাতলা, মৃগেল ও কার্ফু মাছ ২৩০-২৮০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। যেগুলোর দাম গত সপ্তাহে আরও ৪০-৬০ টাকা বেশি ছিল। বাজারে ইলিশ মাছের সরবরাহও রয়েছে ভালো। এ ছাড়া বড় বড় পাঙাশ ও তেলাপিয়া মাছ দেখা গেছে দোকানে দোকানে। এগুলো বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকা দরে। একই পদের ছোট মাছের দরদাম করে নিলে ১৭০ টাকার নিচেও মিলছে। অন্যদিকে আমান সরকার বাজারে সবজি বিক্রেতা রুবেল মিয়া জানান, সপ্তাহের ব্যবধানে সবজির দামও ১৫-২৫ টাকা কমেছে। তিনি বলেন, ভালো মানের বেগুণ রোজার প্রথম দিকে ১০০ টাকা বিক্রি করেছি। এখন সেটা ৬০ টাকা।

এর কমেও বিক্রি হচ্ছে কোথাও কোথাও। আবার ৮০ টাকার শসা এখন ৪০ টাকা হয়েছে। ৬০ টাকা লেবুর হালি এখন ২০ টাকায় বিক্রি করছি। রমজানের প্রথমদিন বেগুন, লেবু, শসার মতো ইফতারে প্রয়োজনীয় পদগুলোর দাম অস্বাভাবিক বেড়েছিল। এখন সেগুলোর দাম কিছুটা কমলেও বাজারে বেশ চড়া অন্যান্য পদের সবজির দাম। খোদ বিক্রেতারাই বলছেন, এক সপ্তাহের ব্যবধানে দাম কিছুটা কমলেও স্বাভাবিক সময়ের চেয়ে দাম এখনো বেশি। পেঁপে আর আলু ছাড়া বাজারে ৫০-৬০ টাকার নিচে কোনো সবজি নেই। বাজার ঘুরে দেখা গেলো, এখন সজিনা, বরবটি ও কচুর লতি বিক্রি হচ্ছে ৭০-৯০ টাকায়। পটোল, ভেন্ডি, ঝিঙা, চিচিংগা, বেগুন, শসার দাম ৫০-৬০ টাকা। আর শিম, মুলা ও টমেটো প্রতিকেজি ৪৫-৫৫ টাকা। সবচেয়ে কম দামের সবজি কোনটা জানতে চাইলে সূরাটি বাজারে বিক্রেতা বলেন, দাম অনেক বেশি ছিল, এখন কমতে শুরু করেছে। রোজার শেষে একদম কমে আসবে। কারণ ঈদে সবজির চাহিদা থাকে না। এদিকে বাজারে অপরিবর্তিত দেখা গেছে, গরুর মাংসের দাম। বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি দরে। মাংস বিক্রেতা ফয়েজ উদ্দিন বলেন, সবকিছুর দাম কমে গেলেও মাংসের দাম আর কমবে না, বরং ঈদের সময় চাহিদা বাড়ায় দামে টান থাকবে। তবে বাজারে কিছুটা কমে ফার্মের ডিম প্রতি ডজন ১২০-১২৫ টাকায় বিক্রি হচ্ছে। যা শেষ সপ্তাহে ১৩০-১৩৫ টাকা উঠেছিল।


এই বিভাগের আরো খবর