কর্ণফুলীর চরলক্ষ্যায় আদিগুরু শংকরাচার্য্য মতাদশে জ্যোতিশ্বর লোকনাথ ভজন কুঠির’র শ্রীমন্দির উদ্বোধনীর ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৭ জুন) সকালে চরলক্ষ্যা ২ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়া আদিগুরু শংকরাচার্য্য মতাদশে জ্যোতিশ্বর লোকনাথ ভজন কুঠিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বিশ্বশান্তি কামনায় সপ্তশতী মহাচণ্ডীযজ্ঞ ও বেদমন্ত্র করেন আদিগুরু শংকরাচার্য্য মতার্দশে জ্যোতিশ্বর লোকনাথ ভজন কুঠিরের প্রতিষ্ঠাতা মঠাধ্যক্ষ শ্রীমৎ জয়গোপাল ব্রহ্মচারী (নির্মোহানন্দ গিরি)। পরিচালনায় ছিলেন শ্রীযুক্ত বাবু পণ্ডিত ঝন্টু চক্রবর্তী ও তাঁর দল।
অনুষ্ঠান উপলক্ষে জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে হতদরিদ্র প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
শেষে অন্নপ্রসাদ আস্বাদনের পর শান্তিবাণী পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।