রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দুর্যোগের প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুম ‘কিন্নরী’তে উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা,উপজেলা বিএনপি’র সভাপতি লোকমান আহমেদ,কাপ্তাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান রুবেল,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড.এনামুল হক হাজারী, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম চৌধুরী,সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন কাপ্তাই, উপজেলা জামায়াতের আমির হারুনুর রশিদ, চন্দ্রঘোনা থানা জামায়াতের আমির লোকমান হোসেন,উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ,উপজেলা এনজিও সমন্বয়কারী বিজয় মারমা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,হেডম্যান, ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ,উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, সুশিল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় গণমাধ্যমকর্মী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।