বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

কিছু খেলেই পেট ফুলে যায়? জেনে নিন কারণ

লাইফস্টাইল ডেস্ক
বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪, ৬:০৮ অপরাহ্ন

স্বাস্থ্য পরামর্শ: আমাদের দেশের বেশিরভাগ মানুষ পেটের কোনো না কোনো সমস্যায় ভোগেন। বিশেষ করে কিছু খেলেই পেট ফুলে যাওয়ার সমস্যা থাকে অনেকের। অনেক সময় সাধারণ ডাল-ভাত খেলেও গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয় তাদের। আসলে এই পেট ফুলে যাওয়া বা গ্যাস হওয়ার কারণ অনেকেই জানেন না। খাবারের কারণেই তৈরি হতে পারে গ্যাস। সেখান থেকে কোষ্ঠকাঠিন্য, পেট ফেঁপে যাওয়া এসব হতে পারে।

গ্যাসের সমস্যা কিংবা কোষ্ঠকাঠিন্য লেগে থাকলে তা মুশকিলের কারণ হয়ে দাঁড়াতে পারে। এর ফলে তখন খাবার খাওয়ার ইচ্ছাও চলে যায়। আবার অনেক কষ্টে খাবার খেলেও তা ঠিকভাবে হজম হতে চায় না। আপনিও যদি এ ধরনের সমস্যায় ভুগে থাকেন তাহলে যত দ্রুত সম্ভব সতর্ক হতে হবে। এ জাতীয় সমস্যা ফেলে রাখা উচিত নয়।

চিকিৎসকরা বলছেন, আপনার যদি গ্যাস, কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপার মতো সমস্যা থাকে তাহলে কার্বোহাইড্রেট কম খাওয়াই ভালো। এর পাশাপাশি বেছে নিতে হবে সঠিক শস্য। এমন খাবার খেতে হবে যেগুলো অন্ত্রের জন্য ভালো। পেটের সমস্যায় ভুগছেন এমন কারও জন্য গম মোটেই ভালো নয়। গমের তৈরি খাবার খাওয়ার কারণে তাদের পেটে নানা সমস্যা হতে পারে। তবে চাল এক্ষেত্রে উপকারী।

এখন অনেকেই ফ্যাট জাতীয় খাবার বেশি খেয়ে থাকেন। কখনো কখনো খাওয়া যেতে পারে, তবে নিয়মিত এ ধরনের খাবার খাওয়া একদমই উচিত নয়। কারণ এর ফলে শরীরে সমস্যা তৈরি হতে পারে। তাই এ ধরনের অভ্যাস থাকলে তা যত দ্রুত সম্ভব দূর করতে হবে। তেল, ঘি বেশি খেলে পেটে সমস্যা হয়। কারণ এ ধরনের খাবার আমাদের শরীর সহজে হজম করতে পারে না। যে কারণে গ্যাসের সমস্যা দেখা দেয়। এমনকী পেট ফুলেও যেতে পারে। তাই এ ধরনের খাবার খাওয়ার ক্ষেত্রে সচেতন হতে হবে।

পেট ফাঁপা বা ফোলার পেছনে কারণ হিসেবে থাকতে পারে হরমোন ও মানসিক চাপ। তাই আপনাকে মানসিক চাপমুক্ত থাকার পরামর্শই দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমরা সাধারণত ফল ও সবজিকে পুষ্টিকর খাবার হিসেবে জানি। এগুলো হজমের জন্য উপকারী হিসেবেও বিবেচনা করা হয়। তবে অনেক সময় এ ধরনের খাবার পেটফাঁপা ও অস্বস্তি সৃষ্টি করে।

যেসব খাবার উচ্চ ফাইবার সমৃদ্ধ তা একসঙ্গে অনেক বেশি খেয়ে ফেলবেন না। কারণ এ ধরনের খাবার একসঙ্গে অনেক খেলে তা পেট ফুলে যাওয়ার কারণ হতে পারে। আবার অনেকে সময় মেনে খান না। একেকদিন একেক সময় খান। এর ফলেও এই সমস্যা দেখা দিতে পারে। খাবার খাওয়ার জন্য সময় নির্দিষ্ট করুন। এতে আপনার হজম প্রক্রিয়া সহজ হবে।


এই বিভাগের আরো খবর