শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক কিশোরের সাহসিকতায় নালায় পড়ে যাওয়া একদিন বয়সী একটি বাছুরকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সকাল নয়টার দিকে উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হুন্দীপ পাড়ায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা সাইফুলের গরুটি সম্প্রতি একটি বাছুর প্রসব করে। জন্মের মাত্র একদিনের মাথায় অসাবধানতাবশত বাছুরটি পাশের একটি নালায় পড়ে যায়। বাছুরটিকে উদ্ধারে এলাকাবাসী চেষ্টা চালালেও সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ নালার কারণে তা সম্ভব হচ্ছিল না।
প্রায় আধাঘণ্টা চেষ্টার পরও যখন বাছুরটিকে তোলা যাচ্ছিল না, তখন এগিয়ে আসে স্থানীয় কিশোর মো. তুহিন (১৫)। নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে নালার ভেতরে নেমে পড়ে এবং সবার সহায়তায় বাছুরটিকে নিরাপদে বাইরে তুলে আনে।

স্থানীয়রা জানান, আর কিছুক্ষণ দেরি হলে বাছুরটির প্রাণহানির আশঙ্কা ছিল। তুহিনের সাহসী উদ্যোগে শেষ পর্যন্ত বাছুরটি জীবিত উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরে আসে মালিকের পরিবার ও এলাকাবাসীর মাঝে।

বাছুরটি সুস্থভাবে ফিরে পাওয়ায় সাইফুলের পরিবারসহ স্থানীয়রা কিশোর তুহিনের প্রশংসা করেছেন এবং তার এই মানবিক ও সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর