বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

রতন রায়, বগুড়া
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

মসলা ফসলের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে বগুড়ার শিবগঞ্জে কৃষক প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে ১৬৭ জন কৃষকের হাতে নগদ ৪৫০০ টাকাসহ কৃষি উপকরণ ও একটি করে বৃক্ষ তুলে দেন প্রতিমন্ত্রী।

আজ রবিবার (১৯ এপ্রিল ২০২৬) দুপুর ১২টায় শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রে বাংলাদেশ মসলা গবেষণা ইনস্টিটিউট (বিআরআই) কর্তৃক আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

ধান গবেষনা ইন্সটিউটের পরিচালক মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষকদের অর্থনৈতিক স্বচ্ছলতা নিশ্চিত করতে মসলাজাত ফসলের উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। গবেষণালব্ধ উন্নত জাত ও প্রযুক্তি মাঠপর্যায়ে পৌঁছে দিতে পারলে কৃষক যেমন লাভবান হবে, তেমনি আমদানি নির্ভরতা কমিয়ে দেশ অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবে। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

এসময় তিনি আরো বলেন, দেশের কৃষকদের ভাগ্যোন্নয়ন ও কৃষি খাতকে আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষিকে আধুনিক ও লাভজনক খাতে রূপান্তর করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। কৃষকের মুখে হাসি ফোটানোই দেশের টেকসই উন্নয়নের প্রধান সূচক।

কর্মসূচিতে আরডিএ-বগুড়া এর মহাপরিচালক ড. আব্দুল মজিদ, উপ পরিচালক ( ডিএই) ইসমাইল হোসেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সভাপতি ( ভারপ্রাপ্ত) এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, গবেষক, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী মসলা গবেষণা কেন্দ্রে বৃক্ষরোপণ করেন।


এই বিভাগের আরো খবর