বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

গাছের সাথে শত্রুতা: শিবগঞ্জে কৃষকের ৭ লাখ টাকার পেয়ারা গাছ কেটে বিনষ্ট

মাহফুজ মন্ডল, বগুড়া
শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৫:২৮ অপরাহ্ন

বগুড়ার শিবগঞ্জে বর্গা চাষির জমির মেয়াদ শেষ হওয়ার আগেই অসহায় এক কৃষকের ৭ লাখ টাকার থাই জাতের পেয়ারা গাছ কেটে বিনষ্ট করেছে জমির মালিকপক্ষ। দিনদুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক আতাউর রহমান।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোকামতলা ইউনিয়নের আমজানি উপরচড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে আতাউর রহমান (৩৭) ২০২২ সালের ১ জানুয়ারি একই এলাকার শফিকুল ইসলামের কাছ থেকে ১৪১ শতক জমি ৫ বছরের জন্য প্রতি বছর ১ লাখ টাকা পত্তন হিসেবে চুক্তি নেন। এরপর তিনি জমিতে থাই জাতের পেয়ারা রোপণ করেন এবং টানা ৩ বছর ধরে তা লালনপালন করে আসছেন।

কৃষক আতাউরের দাবি, এ বছর গাছে ব্যাপক ফুল এসেছে। এবার ফলন হলে হয়তো তার বহুদিনের দুঃখ কষ্ট ঘুচত। কিন্তু শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে জমির মালিক শফিকুল ইসলাম (৪২) ও তার ভাতিজা হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে বাগানের প্রায় ১৪০টি ফলনশীল পেয়ারা গাছ কেটে ফেলেন।

এসময় কৃষক আতাউর বাধা দিলে তাকে হাসুয়া নিয়ে ধাওয়া করা হয়। প্রাণ বাঁচাতে তিনি পালিয়ে যান এবং পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে মোকামতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনায় হতভম্ব হয়ে পড়া আতাউর রহমান বলেন, “আমার সন্তানের মতো লালিত গাছগুলো মুহূর্তেই শেষ করে দিলো। এখন আমার পথে বসা ছাড়া কোনো উপায় নেই।”

এ বিষয়ে স্থানীয়দের ক্ষোভ, “বর্গা চাষির সময় শেষ হয়েছে-এমন অজুহাতে ফলদ গাছ কেটে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। টাকা পাওয়া বা না পাওয়া আলাদা বিষয়, কিন্তু ফসল বিনষ্ট করা অমানবিক কাজ। আমরা দোষীদের শাস্তি চাই।”

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজাম্মান শাহীন বলেন, “ঘটনার খবর আমরা পেয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনার পর এলাকায় প্রশ্ন উঠেছে, এটি কি কেবল বর্গার মেয়াদ শেষ হওয়া-নাকি এর পেছনে অন্য কোনো বিরোধ বা উদ্দেশ্য রয়েছে? স্থানীয়রা বলছেন, মেয়াদ শেষ হলেও চুক্তির সময় শেষ হওয়ার আগেই ফলনশীল গাছ কেটে ফেলা প্রতিহিংসার বহিঃপ্রকাশ হতে পারে।


এই বিভাগের আরো খবর