বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

গোয়াইনঘাটে বোরো ধান চাষাবাদে তীব্র পানি সংকটে চরম দুশ্চিন্তায় কৃষকরা

সৈয়দ হেলাল, গোয়াইনঘাট (সিলেট)
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ২:০৩ অপরাহ্ন

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় চলতি বোরো মৌসুমে সময়মতো সেচের পানি না পাওয়ায় বিস্তীর্ণ মাঠে ধানক্ষেত জ্বলে নষ্ট হয়ে যাচ্ছে।

পানির অভাবে জমির মাটি ফেটে চৌচির হয়ে পড়েছে। এতে ধান উৎপাদন নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন হাজার হাজার কৃষক। এ অঞ্চলের কৃষকদের নীরব কান্না দেখার কেউ নেই। তীব্র পানি সংকটে বোরোধান চাষাবাদ ব্যাহত হচ্ছে। পাওয়ার টিলার দিয়ে চাষ করা অনেক জমিতে বোরো ধান আবাদ করা যাচ্ছে না। একই সঙ্গে যারা বোরো ধান চাষ করছেন, এমন শত শত কৃষক পানি সংকটে ভুগছেন। অনেক কৃষক টাকা দিয়েও সেচের ব্যবস্থা পাচ্ছেন না। বোরো আবাদের ভরা মৌসুমে সেচ সংকটে কৃষকেরা আবাদি জমি নিয়ে বিপাকে পড়েছেন। অনেকে জমিতে চারা রোপণের পর সেচ সংকটে পড়েছেন।

আবার কেউ সেচের অভাবে চারা রোপণ করতে পারছেন না। এতে করে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।আবার কেউ কেউ অনেক দূর থেকে পানি সংগ্রহ করলেও বাড়ছে উৎপাদন খরচ। এদিকে খাল-বিল শুকিয়ে চৌচির। পানি সংকটে এলাকার কৃষকেরা বলেন, আমাদের বোরো ধান চাষে সরকারি উদ্যোগে পানির ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে আমন মৌসুমের মতো বোরো ধান চাষ করাও সম্ভব। তবে বছরের পর বছর যায়, সেচের কোনো ব্যবস্থা করে দেওয়া হয় না। বিভিন্ন সেচনালা খনন না করার কারণে পানি আসে না। হাওর ও নন-হাওর এলাকাসহ সব জায়গায় পানির সমস্যা।

সরেজমিনে উপজেলার ১৩ টি ইউনিয়ন ঘুরে ও খোঁজ নিয়ে জানা যায়, হাওরে যেমন পানির সংকট, ঠিক একইভাবে নন-হাওর এলাকাতেও তীব্র পানির অভাব রয়েছে। অনেক জমিতে ধানের চারা রোপণের পরেও শুকিয়ে খাঁ খাঁ করছে। আবার কেউ পানির অভাবে চারা রোপণ করতে পারেননি। একরপ্রতি ২০ থেকে ২২ হাজার টাকা খরচ করে বোরো ধান চাষ করেও পানির অভাবে সবকিছু নষ্ট হচ্ছে কৃষকের। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না।
গোয়াইনঘাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বোরো ধানের চলতি মৌসুমে উপজেলায় ১০ হাজার ৪০হেক্টর জমি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, এর মধ্যে প্রায় ১০ হাজার ৩০ হেক্টর জমি আবাদ হয়েছে। তবে এসব এলাকায় তীব্র সেচ সংকট রয়েছে। কৃষি অফিস জানায় উপজেলায় প্রায় ছোট বড় ৬০ টি হাওর রয়েছে। বিগত বছর বন্যা না হওয়ার কারণে এবং দীর্ঘ সময় থেকে বৃষ্টি না হওয়ায় হাওর খাল বিলে পানির মজুদ থাকে নাই। পাশাপাশি উপজেলার বিলগুলো আগেভাগে ফিসিং হওয়ার কারণে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। তারা জানান প্রতিবছর বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা বৃদ্ধি পায় কিন্তু এবছর পানির সংকট থাকার কারণে লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়নি।

নন্দিরগাঁও ইউপির কৃষক ইমাম উদ্দিন বলেন,কৃষকের দুঃখ দেখার কেউ নেই,দিগুণ টাকা দিয়েও পানি পাই না,রোপন করা জমির ভিতরে জুতা পায়ে দিয়ে হাঁটা যায়।পানির অভাবে বর্তমানে জমির পরিচর্যা কাজ বন্ধ।ফলন নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। কৃষক মতিউর রহমান বলেন, পানির আশায় বোরো ধান চাষ করি। পরে আর পানি মেলে না। অনেক টাকা খরচ করে শূন্য হাতে ফিরতে হয়। ফসল বাঁচানোর জন্য অনেক দূর থেকে পানি আনতে হয়। মৌসুমের শুরুতে কিছু পানি পাওয়া গেলেও মাঝামাঝি সময়ে একেবারেই পাওয়া যায় না।

উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি বলেন,বিগত তিন-চার মধ্যে বছরের মধ্যে এমন পানি সংকট দেখা দেয়নি।এ বছর উপজেলায় তীব্র পানি সংকট দেখা দিয়েছে। তিনি বলেন,উপজেলার বিলগুলি আগেভাগে ফিশিং ও দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার কারণে পানির মজুদ না থাকায় এই সমস্যা সৃষ্টি হয়েছে।এখন বৃষ্টি না হলে কৃষকের বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে।তিনি আরও বলেন,সেচ ব্যবস্থার জন্য প্রতিটা ইউনিয়নে খাল খননের পরিকল্পনা করে রাখা হয়েছে।নতুন সরকার এসেছে আশা করি এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।


এই বিভাগের আরো খবর