টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।”অধিকার, সমতা, ক্ষমতায়ন – নারী ও কন্যার উন্নয়ন” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ দিবসটি পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার (৮ মার্চ) সকাল ১১ টায় ঘাটাইল উপজেলা অডিটোরিয়ামে প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ। এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জনাব সাবরিন আক্তার, ,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: রোস্তম আলী প্রমুখ।
উক্ত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ,মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধন প্রাপ্ত সমিতি সমূহের সদস্যগণ,জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণার্থীগণ,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীগন স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল। অনুষ্ঠান পরিচালনা করেন হৃদিকা সরকার।