বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া

চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুসহ বিভিন্ন দাবিতে রেল অবরোধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৭:৩৩ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা রুটে সকল আন্তঃনগর ট্রেন চালুসহ বিভিন্ন দাবিতে রেল অবরোধ মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে এই কর্মসূচি পালন করে ঢাকায় বসবাসকারীদের সংগঠন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। এ সময় স্টেশনে মল্লিকা এক্সপ্রেস ট্রেনটি কিছুক্ষণের জন্য আটকে পড়ে। পরে স্টেশন মাস্টারের মাধ্যমে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আন্দোলনকারীদের আলোচনায় বসার প্রস্তাব দিলে ট্রেনটি ছেড়ে দেয়া হয়।

অবরোধ চলাকালীন সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামি ঢাকা দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, জেলা জামায়াতের নায়েবে আমির সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. দেলওয়ার হোসেন, সদর ্পুজেলা পিরষদের সাবেক চেয়ারম্যান মোখলেশুর রহমান, বিএনপি নেতা শামশুল হক গানু, আবু তাহের খোকন, জাসদ নেতা মনিরুজ্জামান মনির, ঠিকাদার তৌহিদুর রহমান, সুজনের সাধারণ সম্পাদক সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, সাবেক কাউন্সিলর শাহনেয়াজ খান সিনাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, খাদ্যে উদ্বৃত্ত জেলা চাঁপাইনবাবগঞ্জ, আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ ঐতিহাসিকভাবেই পর্যটন সমৃদ্ধ জেলা। অথচ একটি মাত্র আন্তঃনগর ট্রেন (বনলতা) ভোরে ছেড়ে ছেড়ে যায়। ঢাকায় জীবীকায়নের জন্য এই জেলার ৫ লক্ষাধিক মানুষ ঢাকায় বসবাস করেন। তারা অত্যন্ত কষ্ট করে যাতায়াত করেন। কাজেই পদ্মা, ধূমকেতু, সিল্কসিটি, মধুমতিসহ সকল আন্তঃনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে দ্রুত চালু করে এই মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ করতে হবে। রেল যোগযোগ বৃদ্ধির জন্য সোনামসজিদ পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করতে হবে, রহনপুর রেলবন্দরকে পূর্ণাঙ্গ রেলবন্দর করতে হবে।

মহাসড়ক চারলেন করতে হবে। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন এবং আজকের (গতকাল) মধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেয়া হবে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনুসুর রহমান।
রেল অবরোধ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্বেচ্ছসেবী সংগঠন, সামাজিক সংগঠন, ব্যবসায়ি সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, এর আগে গত বুধবার রেল অবরোধ কর্মসূচি পালন করে সুজন-সুশাসনের জন্য সাগরিক।


এই বিভাগের আরো খবর