বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

চালকুমড়ার উপকারিতা জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক
বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ১২:৪৭ অপরাহ্ন

যেসব সবজি খুব একটা যত্ন ছাড়াই জন্মায়, তার মধ্যে একটি হলো চালকুমড়া। এর শাকও খাওয়া যায়। চালকুমড়া কেবল তরকারি হিসেবেই নয়, এর তৈরি মোরব্বাও বেশ সুস্বাদু। আবার এর তৈরি শুকনো বড়িও সারা বছর রেখে খাওয়া যায়। শুধু কি স্বাদের জন্য? চালকুমড়ার পুষ্টিগুণও কিন্তু অনন্য। তবে এতসব সুবিধার পরও এই সবজি থাকে অবহেলিত।

ভিটামিন সি, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, আয়রন, পটাশিয়াম, জিঙ্ক থেকে শুরু করে একাধিক উপকারী ভিটামিন এবং খনিজ থাকে চালকুমড়ায়। এছাড়া এতে থাকা উপকারী কিছু অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন রোগ থেকে রক্ষা পেতে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক উপকারী সবজি চালকুমড়া খেলে কী উপকারিতা পাওয়া যায়-

হজমের সমস্যা দূর করে

হজমের সমস্যায় ভুগলে তার একটি সহজ সমাধান হতে পারে চালকুমড়া খাওয়া। এতে থাকে পর্যাপ্ত ফাইবার ও পানি। এই দুই উপাদান অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে।গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্যসহ বিভিন্ন পেটের সমস্যায় ভুগলে নিয়মিত চালকুমড়া খেতে পারেন। তাহলে আর পেটের স্বাস্থ্য নিয়ে চিন্তা না করলেও চলবে।

ফুসফুস ভালো রাখে

ফুসফুস ভালো রাখার জন্য অন্যতম কার্যকরী খাবার হলো চালকুমড়া। অ্যাজমাসহ নিঃশ্বাসের অন্যান্য সমস্যায় ভুগলে রোগীর প্রতিদিনের খাবারে চালকুমড়া রাখতে পারেন। এর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য এ ধরনের সমস্যাকে প্রশমিত করতে সাহায্য করে। সেইসঙ্গে ফুসফুসে জমে থাকা কফ ও দূষিত পদার্থ বের করে দিতেও কাজ করে এই সবজি।

শক্তি বাড়ায়

বর্ষাকাল হলেও গরম পড়ছে বেশ। ভ্যাপসা গরমে ঘামের কারণে আমাদের শক্তি কমে যাচ্ছে অনেকটাই। ফলে দিনশেষে ক্লান্তি এসে ভর করছে। এ ধরনের সমস্যায় সমাধান হিসেবে কাজ করতে পারে চালকুমড়া। এই সবজিতে থাকে প্রচুর ভিটামিন বি৩। এই ভিটামিন দ্রুত শক্তি বাড়াতে কাজ করে। তাই নিয়মিত পাতে রাখুন এই সবজি।

আলসার সারাতে কাজ করে

পেটের আলসারে আক্রান্ত হলে খাবারের ক্ষেত্রে অনেকটাই সচেতন হতে হয়। এই রোগের কারণে পাকস্থলীতে ক্ষত তৈরি হয়।গবেষণায় দেখা গেছে, নিয়মিত চালকুমড়া খেলে এই সমস্যার দ্রুত সমাধান সম্ভব হয়। তাই পেটের আলসার সারাতে চালকুমড়া রাখাতে পারেন খাবারের তালিকায়। এতে দ্রুতই উপকার পাবেন।

শরীরে প্রশান্তি দেয়

শরীরে প্রশান্তি বজায় থাকা জরুরি। নয়তো আপনার মেজাজ খিটখিটে হয়ে থাকবে, ভালো কথা শুনতেও ভালোলাগবে না। শরীরের অস্থিরতা দূর করে প্রশান্তি এনে দিতে কাজ করে চালকুমড়া। এই সবজিতে থাকে প্রচুর সিডেটিভ প্রপার্টিজ যা শরীরকে শান্ত করতে সাহায্য করে। যে কারণে ঘুমও আসে সহজে।


এই বিভাগের আরো খবর