বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

চিংড়ি ভুনা করবেন যেভাবে

অনলাইন ডেস্ক :
রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৪:৩৮ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : চিংড়ি দিয়ে তৈরি করা যেকোনো খাবারই দারুণ সুস্বাদু লাগে। এমনকী অন্য অনেক খাবারের স্বাদ বাড়াতেও কাজ করে চিংড়ি। খুব অল্প সময়ে এবং অল্প মসলা দিয়েই তৈরি করা যায় চিংড়ির নানা পদ। গরম ভাতের সঙ্গে ঝটপট ঝাল কোনো খাবার খেতে চাইলে বেছে নিতে পারেন চিংড়ি ভুনা। চলুন তবে জেনে নেয়া যাক চিংড়ি ভুনা করবেন যেভাবে।

তৈরি করতে যা লাগবে :

চিংড়ি- ১৭৫ গ্রাম

পেঁয়াজ কুচি- ১ ১/২ কাপ

কাঁচা মরিচ- ২/৩ টি (ফালি করা)

আদা বাটা- ১/২ চা চামচ

হলুদ গুঁড়া- ১/২ চা চামচ

মরিচ গুঁড়া- ১ চা চামচ

জিরা গুঁড়া- ১/২ চা চামচ

লবণ- পরিমাণমতো

টমেটো- ১ টির অর্ধেক

ধনিয়া পাতা কুচি- ৩ টেবিল চামচ

তেল- ৩ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন :

চিংড়ির মাথা এবং খোসা ফেলে পরিষ্কার করে ধুয়ে অল্প লবণ এবং হলুদ মেখে নিন। এরপর পাত্রে তেল গরম দিন। তেল গরম হয়ে গেলে লবণ-হলুদ মাখা চিংড়ি মাছ সামান্য ভেজে তুলে রাখুন। এবার এই তেলে পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিন। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে এতে সামান্য পানি দিয়ে আদা বাটা, হলুদ, মরিচ, জিরা এবং লবণ দিয়ে দিন।

মসলা ভালো করে কষানো হলে তাতে কুচি করা টমেটো দিয়ে দিন। সব কষিয়ে সময় নিয়ে রান্না করুন। প্রয়োজনে অল্প অল্প পানি যোগ করুন। মসলা কষাতে কষাতে তেল ভেসে উঠলে তাতে ভাজা চিংড়িগুলো দিয়ে নেড়ে দিন। চুলার আঁচ মাঝারি রেখে চার-পাঁচ মিনিট পাত্রের ঢাকনা দিয়ে রাখুন। মাঝে একবার মাছগুলো নেড়ে দিন যাতে পাত্রের নিচে লেগে না যায়। এরপর ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে চুলা বন্ধ করে দিন। নামিয়ে পরিবেশন করুন।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর