বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

চুলায় তন্দুরি চিকেন তৈরি করবেন যেভাবে

অনলাইন ডেস্ক :
শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৪:৪৩ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : তন্দুরি চিকেনের নাম শুনলে জিভে জল চলে আসতে বাধ্য। কিন্তু তন্দুর চুলা বা ওভেন সবার বাড়িতে থাকে না। তারা কীভাবে মুরগির মাংসের এই পদ কীভাবে তৈরি করবেন? মন খারাপের কারণ নেই, চাইলে চুলায়ও তৈরি করে নেওয়া সম্ভব তন্দুরি চিকেন। চলুন তবে জেনে নেয়া যাক চুলায় তন্দুরি চিকেন তৈরি করবেন যেভাবে।
তৈরি করতে যা লাগবে

চামড়াসহ মুরগির মাংস- ৫০০ গ্রাম

পেঁয়াজ- ১টি

লেবুর রস- ২ টেবিল চামচ

রসুন বাটা- ১ চামচ

আদা বাটা- ১ চামচ

তেল- ৩-৪ চা চামচ

পানি ঝরানো টক দ- ১ কাপ

কাঁচা মরিচ- ২ টি (কুচানো)

গরম মশলা গুঁড়া- ২ টেবিল চামচ

ধনিয়া গুঁড়া- ১/২ চা চামচ

জিরে গুঁড়া- ১/২ চা চামচ

অরেঞ্জ ফুড কালার- ২ ফোঁটা

লবণ- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

মাংসের টুকরোগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি ধারালো ছুড়ির সাহায্যে মাংসের গায়ে ২-৩টি বাকা করে চিড়ে দিন। এরপর তাতে লেবুর রস ও লবণ ভালো করে মেখে নিন। এভাবে ফ্রিজে রেখে দিন মিনিট বিশেক। এরপর বাটা পেঁয়াজ, আদা, রসুন, মরিচ ও অন্যান্য শুকনো মসলা ভালো করে মিশিয়ে নিন। এর সঙ্গে পানি ঝরানো টক দই ও ফুড কালার মিশিয়ে নিন। এবার মিশ্রণটি মাংসের সঙ্গে মিশিয়ে ম্যারিনেট করুন।

ফ্রিজে রেখে দিন দেড় ঘণ্টার মতো। এরপর একটি ফ্রাই প্যানে অল্প একটু তেল মাখিয়ে নিন। এবার তাতে মাংসের টুকরাগুলো রেখে উপর দিয়ে অল্প তেল ছড়িয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে দিন। একেক পাশ ১০-১৫ মিনিট হালকা আঁচে রান্না করুন। দুই দিক ভালো করে সেদ্ধ হলে নামিয়ে নিন। এরপর একটি রুটি সেঁকার জালি বা অন্য কোনো জালির উপরে মাংসের টুকরোগুলো রেখে বেশি আঁচে একটু সেঁকে নিন। এতে তন্দুরের পোড়া ভাব চলে আসবে। এবার গরম গরম পরিবশেন করুন।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর