বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু

ছাত্রকে নির্যাতনের মামলায় প্রধান শিক্ষকসহ দুই জন কারাগারে

কমলনগর-রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ৩:৩৪ অপরাহ্ন

লক্ষ্মীপুরের কমলনগরে স্কুলছাত্রকে নির্যাতন ও টিসি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় চরলরেন্স উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলনসহ দুই শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিচারক তারেক আজিজ জামিন নামঞ্জুর করে তাঁদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মামলার বাদি পক্ষের কৌঁসুলী লক্ষ্মীপুর জজকোর্টের আইনজীবী একেএম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন তাঁর ভাতিজার সঙ্গে কমলনগর উপজেলার চরলরেন্স এলাকার আহসান উল্যার মেয়ের বিয়ের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় ওই প্রধান শিক্ষক ক্ষুব্ধ হয়ে গত ১ জুন স্কুল চলাকালীন সময়ে আহসান উল্যার ছেলে অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্র ইয়াছিন আরাফাত সজলকে নিজের কক্ষে ডেকে নেন। একপর্যায়ে তিনি বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিমের সহযোগিতায় সজলকে বেধড়ক মারধর করে টিসি (ছাড়পত্র) দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেন। এতে আহত হওয়ায় সজলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় আহসান উল্যা বাদি হয়ে ওমর ফারুক দোলন ও সহকারী শিক্ষক রেজাউল করিমকে আসামি করে ১০ জুলাই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়েরে করেন। মামলায় আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নেন। ওই জামিনের মেয়াদ শেষ হলে আসামিরা সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। এসময় বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদেরকে কারাগারে পাঠান।


এই বিভাগের আরো খবর