বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

জামালপুরে বন্যায় অর্ধশতাধিক গ্রাম পানির নিচে জমির ফসল দিশাহারা কৃষক

ফরিদুল ইসলাম জামালপুর থেকে 
বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ৬:১৫ পূর্বাহ্ন

উজানের ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আকষ্মিক বন্যায় জামালপুরে অর্ধশত গ্রামের বিস্তীর্ণ এলাকার জমির রোপা আমন, মরিচ ও শীতের সবজিসহ বিস্তীর্ণ এলাকার ফসল পানির নিচে তলিয়ে গেছে। হঠাৎ অকাল বন্যায় দিশাহারা হয়ে পড়েছে হাজার হাজার কৃষক।

জামালপুর সদর, মেলান্দহ, ইসলামপুর, সরিষাবাড়ি ও দেওয়ানগঞ্জ উপজেলার অর্ধশত গ্রামের সহস্রাধিক হেক্টর জমির রোপা আমন, মরিচ, ভূট্রা, মাসকলাই, পিয়াজ, চিনাবাদাম ও শীতের সবজি ক্ষেত তলিয়ে গেছে।

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কয়েকদিনের টানা পানি বৃদ্ধির ফলে জেলার রোপা আমন ৭২১ হেক্টর, ভূট্টা ১৭৫ হেক্টর, মচির ১৪৩ হেক্টর, মাসকলাই ৭৭ হেক্টর, মিস্টি আলু ১৫ হেক্টর, শাকসবজি ৫৬ হেক্টর, পেঁয়াজ ১ হেক্টর ও চিনাবাদাম ০২ হেক্টরের ফসল ডুবে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানায়, যে বন্যার ভয়ে তারা ধান রোপন করতে দেরি করেছে অথচ সেই বানের পানিতেই ভেসে গেল তাদের সোনালী সবুজ ধানসহ নানা ফসল। ধান ও রবি শষ্য ডুবে যাওয়ায় তাদের খোরাকী (বছরের খাবার) থাকলো না। তাই আগামী দিনগুলোর চিন্তায় তারা উদ্বিগ্ন। তাদের কষ্টার্জিত সোনালী ধানসহ রবিশষ্য পানিতে তলিয়ে গেলেও কৃষি বিভাগের লোকজন কোন খোঁজ-খবর নিচ্ছেন না।

চর মল্লিকপুর গ্রামের কৃষক কাজী ইসমাঈল হোসেন বলেন, গত দুইদিনের পানিতে ধানখেত ও মরিচ খেত তলিয়ে গেছে। বিশেষ করে মরিচ খেতে পানি যাওয়ার সাথে সাথে মরিচের গাছগুলো মরে যাচ্ছে। খেতের আশেপাশে বাঁধ দিয়ে বন্যার পানি আটকানো যাচ্ছে না

হরিপুর গ্রামের কৃষক ইয়াকুব আলী বলেন, প্রতি শতাংশ জমিতে হাইব্রীড জাতের মরিচ চাষ করতে খরচ হয়েছে ৫শ থেকে সাড়ে ৫শ টাকা। এই মরিচ চাষ করেই তার সংসার চলে। কিন্তু এই অসময়ের বন্যায় সব ভেস্তে গেল।

চরমল্লিকপুর গ্রামের ধানী কৃষক মীর আহম্মদ বলেন, আমনের মাঝামাঝি সময়ে ধানের গোড়া পঁচা রোগসহ নানা রোগের আক্রমণ ছিল। বিভিন্ন প্রকার কিটনাশক প্রয়োগে তা কিছুটা কমে ছিল। এরমধ্যে এই অসময়ের বন্যা কৃষকের মাথায় মরার উপর খরার ঘা হয়ে নেমে এসেছে

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা জানান, এই সময়ে সাধারণত বন্যা দেখা যায় না। কিন্তু এবার এ অসময়ের এ বন্যার জন্য কেউ প্রস্তুত ছিল না । তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ বলেন, ভারতের আসাম ও মেঘালয়ে কয়েকদিন টানা ভারি বৃষ্টিপাতের কারণে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরের নীচু এলাকা প্লাবিত হয়েছে। তবে ভারতে বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে উজানের পানি কমতে থাকবে।


এই বিভাগের আরো খবর