ফরিদপুরের নগরকান্দায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ জুন ) দুপুরে নগরকান্দা বাজারে পৌর যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরন করা হয়।
নগরকান্দা পৌর যুবদলের সাবেক সভাপতি হেলালউদ্দীন হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ সভাপতি মাহাবুব আলী মিয়া। বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাইফ, যুবদল নেতা আবু কায়েস,জাহিদুল ইসলাম জাহিদ, মোমরেজ আলম প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সব শেষে দুস্থদের মাঝে খাবার বিতরন করা হয়।