বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

জীবনের নিরাপত্তা ও নিজের কেনা দোকান ঘর নির্মানের দাবিতে সংবাদ সম্মেলন

মেহেদি হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ৮:১৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ক্লাব সুপার মার্কেটের ফুড ক্লাবের নিচতলা কিনে কাজ শুরুর পর থেকেই কিছু সন্ত্রাসী চাঁদা দাবি করে করে আসছিল। চাঁদা না পেয়ে হত্যার হুমকি ও মারধরের শিকার হয়ে আব্দুল বারী নামে এক ব্যবসায়ী সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার (৬ জুন) বিকেলে জেলা শহরের ফুড ক্লাবে এসব অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন, ব্যবসায়ী আব্দুল বারী। সংবাদ সম্মেলনে মঙ্গলবার (০৬ জুন) দুপুরে মারধর ও পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আব্দুল বারী বলেন, সকল নিয়ম মেনে গত ০৪ এপ্রিল আমার স্ত্রী ডা. আসমা মাসুদা স্বর্ণার নামে ফুড ক্লাবের নিচের সাবেক রাধুনী হোটেলের জায়গাটি কিনে নেয়। এরপর তা খারিজ করে সেখানে সংস্কার কাজ শুরু করি। কিন্তু কাজ শুরুর পর থেকেই জেলার কিছু কুখ্যাত সন্ত্রাসী দল আমার কাছে চাঁদা দাবি করে। না দিলে হত্যার হুমকি ও জায়গা ছেড়ে দেয়ার হুমকি দেয়। এনিয়ে সদর থানায় মামলা করতে গেলেও মামলা নেয়া হয়নি। আদালতে মামলা করলে আসামী গ্রেফতার করে পুলিশ। পরে মিমাংসা করার শর্তে তারা আদালতে জামিন নেয়।

পুলিশের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তিনি আরও বলেন, এই সন্ত্রাসী কার্যক্রমের মূলহোতা বিসমিল্লাহ গার্মেন্টসের মালিক আব্দুর রহমান। তাকে জেলার প্রভাবশালী দুইজন রাজনৈতিক নেতা মদদ দিচ্ছেন। যার কারনে পুলিশ শুরু থেকেই পক্ষপাতিত্ব করছে। নিরপেক্ষভাবে কাজ করছে না। মিমাংসার প্রতিশ্রুতিতে আদালত থেকে জামিন নিলেও এরপর থেকেই আরও হুমকি দিতে থাকে। এমনকি চাঁপাইনবাবগঞ্জে দুই মাস আগে হওয়া চাঞ্চল্যকর জেম হত্যার সাথে তুলনা করে আমাকে মেরে ফেলার হুমকি দেয়া হয়।

নিজের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে আব্দুল বারী বলেন, সর্বশেষ আমি জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের শরণাপন্ন হয়। তাকে সকল কাগজপত্র দেখানোর পর মৌখিকভাবে কাজের অনুমতি দেন। এর প্রেক্ষিতে সোমবার (০৫ জুন) থেকে কাজ শুরু করি। (মঙ্গলবার) আমার কেনা জায়গার বিপরীতে থাকা সোনালী ব্যাংকে ৫ লাখ টাকা জমা দিতে যাওয়ার পথে আমাকে ব্যাংকের সামনেই মারধর করে সন্ত্রাসীরা। আব্দুর রহমানের নেতৃত্বে এক প্রভাবশালী নেতার লোকজন রুবেল, ওয়াহেদ, বাদশা, শাহ আলমসহ ২০-২৫ জন সন্ত্রাসী আমার উপর হামলা করে টাকা ছিনতাই করে নেই। যা ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় দেখতে পাওয়া যাবে।

তিনি আরও বলেন, হামলার সময় স্থানীয়রা আমাকে উদ্বার করেন এবং হাসপাতালে ভর্তি করেন। পরে জরুরি সহয়তা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছি। আশা করছি, পুলিশ এ ঘটনায় নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

তবে টাকা ছিনতাই বা হত্যার হুমকি অস্বীকার করেছেন, বিসমিল্লাহ গার্মেন্টসের মালিক আব্দুর রহমান। মুঠোফোনে তিনি জানান, জায়গাটির প্রকৃত মালিক আমরা। এমনকি এ সংক্রান্ত সকল কাগজপত্র ঠিক রয়েছে আমাদের।

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, আজকের ঘটনায় খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে মঙ্গলবার (৬ জুন) সন্ধ্যা ৭টা পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় পুলিশের পক্ষপাতিত্বের বিষয়টি অস্বীকার করেন ওসি।


এই বিভাগের আরো খবর