শনিবার, ২০ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযান: ৪ অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ গজারিয়ায় আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি সাইফুল বারী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী মতলব উত্তরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই যুবকের অকাল মৃত্যু,ফরিদপুরে দাফন মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ওয়াদুদ সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, জলাবদ্ধতায় নাকাল হালুয়াঘাট পৌরবাসী সোনারগাঁয়ের গুহাটা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ঐতিহাসিক “কদম রসুল”দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি দুই হাসপাতাল ঘুরে সেবার মান নিয়ে অসন্তোষ এলজিআরডি প্রতিমন্ত্রীর যুুক্তরাষ্ট্রে গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন মতলবের কৃতি শিক্ষার্থী সানজিদা আক্তার তুলি নগরকান্দায় ব্রাজিল- আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খেলাধুলা সুশৃঙ্খল প্রজন্ম গঠনের হাতিয়ার: এমপি বাচ্চু আনোয়ারায় প্রেমের বিয়ের ৭মাসের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক হাটহাজারী ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুর কারামুক্ত ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জনমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশেষ সতর্কবার্তা জারি পাইকগাছায় গাছের ডাব খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধাকে বিদ্যুৎ’র খুঁটিতে বেঁধে মারপিটের অভিযোগ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
শনিবার, ২০ জুন, ২০২৬, ২:১৬ অপরাহ্ন

জৈন্তাপুরের ঐতিহাসিক রাজবাড়ীতে মেলার নামে পুরাকীর্তি ধ্বংসে ফুসে উঠেছে স্থানীয় জনতা। মেলার কার্যক্রম বন্ধে প্রত্নতত্ত্ব বিভাগের পত্র জারি।

এনিয়ে উপজেলার সর্বমহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিলম্বে মেলা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছে ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটিসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরে হাজার বছরের ঐতিহ্যের ধাররক-বাহক হিসেবে কালের স্বাক্ষী হয়ে আছে জৈন্তেশ্বরী বাড়ী। গত ১৫ জুন মনিপুরী মহিলা উন্নয়ন সংস্থা বাণিজ্য ও শিল্প মেলার জন্য কাজ শুরু করে। মেলার সরঞ্জাম বহনকারী ট্রাক প্রবেশে বাড়ীর প্রধান ফটক এবং সিড়ি ভাঙ্গা সহ অসংখ্য ক্ষতি সাধন করে। এতে মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের জড় উঠে। এক পর্যায় ১৬ জুন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিকাল ৪টায় উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে এবিষয়ে মতবিনিময় করেন। ১৭ পরগনার সালিশ সমন্বয় কমিটির প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতি ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধিরা এতে অংশগ্রহন করেন। এসময় নেতৃবৃন্দ বলেন প্রথমত এখতিয়ার বহির্র্ভূতভাবে জেলা প্রশাসক মেলার জন্য অনুমতি দিয়েছেন, যা জৈন্তাপুরের কারো জানা নেই। তার পর আয়োজকরা মেলার নামে হাজার বছরের ঐতিহাসিক পুরাকীর্তি ধ্বংস করবে, তা জৈন্তাপুরের মানুষ কখনো মেনে নেবে না। মেলার কার্যক্রম বন্ধের পাশাপাশি ইতোপূর্বে যে ক্ষতি সাধন হয়েছে তা অবিলম্বে সংস্কার করে দেওয়ার জন্য নেতৃবৃন্দ আহবান জানান। এদিকে ১৭ জুন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা স্বাক্ষরিত এক পত্রে জানা যায়, জৈন্তাপুরের রাজবাড়ী বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওয়তাধীন একটি সংরক্ষিত স্থাপনা। যা ১৯৬৮ সালের (সংশোধিত ১৯৭৬) এর ১৩ (৩) ধারা অনুযায়ী সংরক্ষিত পুরাকীর্তির নিকটে কোন নির্মাণ কাজ, সৌন্দর্যহানি, ক্ষতি সাধন দন্ডনীয় অপরাধ। এব্যাপারে  প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা’র সাথে আলাপকালে তিনি জানান, জৈন্তাপুরে সংরক্ষিত পুরাকীর্তি রয়েছে, সেখানে মেলা, সভা, সমাবেশ করা বা অনুমতি দেওয়ার অধিকার কারো নেই। আমরা ইতোমধ্যে এসব কর্মকান্ড বন্ধ ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মহা পরিচালকের নিকট পত্র প্রেরণ করেছি।
এদিকে ১৯ জুন বিকাল ৫টায় জৈন্তাপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহনে উপজেলা সদরে ফের এক বৈঠক অনুষ্টিত হয়। ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির মুরব্বি মাস্টার নাজিম উদ্দিন আলমাস’র সভাপতিত্বে সভায় বক্তারা বলেন জৈন্তশ্বরী রাজবাড়ীতে মেলার নামে যে পরিমান ক্ষতি করা হয়েছে, তা অবিলম্বে সংস্কার করে দিতে হবে। সেখানে কোন রকম মেলা হতে দেওয়া হবে না জানিয়ে বলেন এরূপ কর্মকান্ডের সুযোগ দিলে ভবিষ্যতে আমাদের এই অঞ্চলের ইতিহাস-ঐতিহ্যের স্থাপনাগুলো ধ্বংস হয়ে যাবে। একই সাথে জৈন্তা রাজ্যের পুরাকীর্তি সহ সকল স্থাপনা সংরক্ষনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। সভায় উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জৈন্তিয়া জনদাবী পরিষদের সভাপতি ইলিয়াস উদ্দিন লিপু, জৈন্তেশ্বরী মিউজিয়াম বাড়ী সংরক্ষণ কমিটির সভাপতি দেলোয়ার হোসনে মাসুক, ১৭ পরগনার মুরব্বি তাহির আলী কলাই,ফকির আলী, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, ষ্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম সোহেল, সাবেক ইউপি সদস্য মাহমুদ আলী, ইউসুফ আলী, সিরাজুল হক, গোলাম সোবহানী ময়না, ইউপি সদস্য হারুনুর রশিদ, সমাজসেবী আলতাফুর রহমান, নাজিম আহমদ, নুরুল ইসলাম, তবারক আলী, মোহাম্মদ হানিফ প্রমুখ।


এই বিভাগের আরো খবর