২০২৬ সালের ১৫ মার্চ তারিখে সরকার দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে, যারা জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।
জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪’ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রশাসকেরা নিজ নিজ জেলায় চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় ৪২টি জেলা পরিষদে এই নতুন নিয়োগ প্রদান করেছে।
নতুন নিযুক্ত প্রশাসকেরা জেলা পরিষদ আইন ২০০০-এর ধারা ৮২ক(৩) অনুযায়ী চেয়ারম্যানের সব ক্ষমতা প্রয়োগ করবেন। টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক হিসেবে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এডভোকেট এস এম ওবায়দুল হক নাসির নিয়োগ পেয়েছেন।
এই পদক্ষেপের ফলে জেলা পরিষদগুলোর প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রমে গতি আসবে বলে কর্মকর্তারা মনে করছেন।