ঠাকুরগাঁওয়ে আধিপত্যবাদ বিরোধী শহীদ শরিফ ওসমান হাদি’র হত্যাকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যাণ্ডে জুলাই স্মৃতি চত্বরের পাশে জুলাই ঐক্য, ঠাকুরগাঁও শাখা এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে। এসময় শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবীতে সরব হয়ে উঠে পুরাতন বাসস্ট্যান্ডের জুলাই চত্বর ।
সমাবেশে অংশ নেয়া সকল শিক্ষার্থী ও নাগরিকেরা হাদি হত্যা নিয়ে প্রশাসনের সকল প্রকার নাটক বন্ধের দাবী জানান। সকল আধিপত্যবাদ ও সম্রাজ্যবাদের বিরুদ্ধে হাদির মত সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। সমাবেশে বক্তব্য রাখেন, জুলাই ঐক্য, ঠাকুরগাঁওয়ের নেতৃবৃন্দ সহ সচেতন নাগরিকবৃন্দ।