বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন

ডেঙ্গু প্রতিরোধে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি
শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৩:২৬ অপরাহ্ন

​সুনামগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা বৃদ্ধিতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা প্রশাসন ও সুনামগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

​দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‍্যালি চলাকালীন জনসচেতনতামূলক লিফলেট বিতরণের পাশাপাশি বিভিন্ন এলাকায় ফগার মেশিনের সাহায্যে মশা নিধনের ওষুধ ছিটানো হয়।

​কর্মসূচিতে নেতৃত্ব দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন অসীম কুমার বণিক, প্রশাসক, সুনামগঞ্জ পৌরসভা ও উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ, আয়েশা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক, আশরাফুল ইসলাম কয়েছ, সহকারী প্রকৌশলী, সুনামগঞ্জ পৌরসভা। সহ জেলা প্রশাসন ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় সুধীবৃন্দ।

​র‍্যালি পরবর্তী সমাবেশে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কঠোর হুঁশিয়ারি ও নতুন পরিকল্পনার কথা জানান। তিনি বলেন “শহরের প্রতিটি এলাকায় পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত চলবে। শুধু র‍্যালি বা প্রচারণায় সীমাবদ্ধ না থেকে আমরা তৃণমূল পর্যায়ে কাজ করতে চাই। এজন্য দ্রুতই বিশেষ স্বেচ্ছাসেবক টিম গঠন করা হবে, যারা প্রতিটি বাড়িতে গিয়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও বাসিন্দাদের সচেতন করার কাজ করবেন।”

​পৌর প্রশাসক অসীম কুমার বণিক জানান, পৌর এলাকার ড্রেন পরিষ্কার এবং ময়লা-আবর্জনা অপসারণে বিশেষ ক্রাশ প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। বাড়ির চারপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণে নাগরিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

​সুনামগঞ্জে গত কয়েকদিনের বৃষ্টিপাতের পর ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে—এমন আশঙ্কা থেকেই প্রশাসনের পক্ষ থেকে এই আগাম ও সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর