বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫ বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকদের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা *শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কেন্দ্রীয় যুবদলের ১নং সহ-সভাপতি জিয়াউর রহমানকে অভিনন্দন মুক্তাগাছায় বজ্রপাতে কলেজ শিক্ষকের মৃত্যু জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আ. করিম সরকার ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি

তাড়াশে ৯০ দশকের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতাদের মতবিনিময়

সাব্বির মির্জা, (তাড়াশ) 
শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৮:৩৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাড়াশ উপজেলার ৯০ দশকের সাবেক ছাত্রনেতাদের দলীয় সাংগঠনিক মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৯ অক্টোবর)শনিবার সকালে তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও বারুহাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইকবাল শহীদ। ৯০ এর দশকের সাবেক ছাত্রনেতাদের মধ্যে বক্তব্য রাখেন , উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জয়নুল আবেদীন মাহবুব,রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রনেতা অধ্যাপক মেহেরুল ইসলাম বাদল, উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক সহকারী অধ্যাপক শফিউল হক বাবলু,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম রব্বানী সুর্য,তাড়াশ কলেজ ছাত্র সংসদের এজি এস বিপ্লব, ছাত্রনেতা সাইফুল খোন্দকার, রফিকুল ইসলাম তোতা, প্রভাষক মোহাব্বত উল্লাহ মুক্তা, প্রভাষক আব্দুল কাদের, আব্দুর রশিদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জিয়াউর রহমান,ছাত্রনেতা গৌতম, আবুল বাশার,সেলিম রেজা প্রধান, আবুল কালাম, সোলায়মান হোসেন, ইব্রাহিম হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক ছাত্রনেতা জয়নুল আবেদীন মাহবুব বলেন,অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে পদহীন ছাত্রদলের সাবেক নেতাদের ঐক্যবদ্ধ করতে হবে। বিশেষ করে ৯০-এর দশকে ছাত্রদলের যেসব সাহসী নেতা দীর্ঘসময় ধরে পদহীন তাদের গুরুত্বপূর্ণ পদ দিয়ে মূল্যায়ন করতে হবে।১৯৯০ থেকে ২০০৬ সাল পর্যন্ত ওয়ার্ড, ইউনিয়ন, কলেজে ও উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্রনেতার সংগঠিত করতে হবে। সম্মেলনের মাধ্যমে কমিটি না করে পকেট কমিটি করার জন্য সাবেক ছাত্রনেতাদের মূল্যায়ন করা হয়নি।

সভাপতির বক্তব্যে হাসান ইকবাল শহীদ বলেন,দেশের মানুষ আজ ভোটাধিকার, মানবাধিকারসহ সংবিধান স্বীকৃত সব ধরনের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। আজ সময় এসেছে দেশবাসী তাদের সব ধরনের অধিকার ফিরে পেতে বিএনপির দিকে তাকিয়ে আছে। যারা দীর্ঘদিন দলের বাইরে রয়েছেন তাদের দলে সম্পৃক্ত করতে হবে।


এই বিভাগের আরো খবর