বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

ত্বকের উজ্জ্বলতা বাড়াবে এই ফলগুলো

লাইফস্টাইল ডেস্ক
মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৬:৫২ অপরাহ্ন

ব্রণ এবং দাগমুক্ত সুন্দর ত্বক আর কে না চায়? আপনি যদি সত্যিই উজ্জ্বল ত্বক চান তবে খাবারের তালিকায় কিছু ফল যোগ করা জরুরি। যেসব ফল ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং হাইড্রেশনের মাধ্যমে স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বকে অবদান রাখে। ত্বক ভালো রাখার জন্য আপনার খাবারে এই ফলগুলো যোগ করুন-
১. কমলা

নিউট্রিয়েন্টস জার্নাল অনুসারে, কমলা ভিটামিন সি সমৃদ্ধ। যা কোলাজেন উৎপাদন, ত্বকের স্থিতিস্থাপকতা, সূর্যের এক্সপোজার এবং দূষণ থেকে অক্সিডেটিভ ক্ষতির বিরুদ্ধে সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ত্বকের উজ্জ্বলতা বাড়াতে নিয়মিত কমলা খেতে হবে।

২. স্ট্রবেরি

২০১৯ সালের একটি গবেষণায় দেখা গেছে যে, স্ট্রবেরিতে থাকা ভিটামিন সি ত্বকে অ্যান্টি-এজিং সুবিধা প্রদান করে। এটি ত্বকের হাইড্রেশন এবং স্থিতিস্থাপকতা বজায় রাখে। স্ট্রবেরিতে ভিটামিন সি এবং পলিফেনলসহ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বককে বার্ধক্য, প্রদাহ এবং ফ্রি র‌্যাডিক্যালের কারণে ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে।

৩. পেঁপে

পেঁপেতে প্যাপেইনের মতো এনজাইম রয়েছে। এর এক্সফোলিয়েটিং বৈশিষ্ট্য রয়েছে যা ত্বকের মৃত কোষ অপসারণ করতে এবং ত্বকের পুনর্নবীকরণে সহায়তা করে। এতে ভিটামিন সি এবং বিটা-ক্যারোটিনও রয়েছে, যা কোলাজেন উৎপাদন এবং ত্বক মেরামত করতে সাহায্য করে।

৪. তরমুজ

তরমুজে প্রচুর পরিমাণে পানি থাকে, যা ত্বককে হাইড্রেটেড এবং পুষ্ট রাখতে সাহায্য করে। এতে লাইকোপিনও রয়েছে, লাইকোপেন হলো একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে।

৫. আনারস

আনারসে রয়েছে ব্রোমেলিন, এটি একটি এনজাইম যার প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। এই এনজাইম ত্বকের গঠন এবং টোন উন্নত করতে সাহায্য করতে পারে। সুস্বাদু এই ফলে থাকে ভিটামিন সি এবং ম্যাঙ্গানিজ, যা কোলাজেন সংশ্লেষণের জন্য প্রয়োজনীয়।

৬. পেয়ারা

পেয়ারা ভিটামিন সি সমৃদ্ধ, যা কোলাজেন উৎপাদন বাড়াতে, ত্বকের গঠন উন্নত করতে এবং অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। এতে লাইকোপিনও নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বককে ইউভি ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে।

আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় ফলগুলো যোগ করুন। এগুলো আপনার ত্বককে স্বাস্থ্যকর, হাইড্রেটেড এবং উজ্জ্বল থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করবে। ত্বকের সুস্বাস্থ্যের জন্য প্রচুর পানি পান করুন, পর্যাপ্ত ঘুমান এবং ফল, শাক-সবজি এবং আস্ত শস্য সমৃদ্ধ সুষম খাবার খেতে ভুলবেন না।


এই বিভাগের আরো খবর