বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

“দায়িত্ব নিয়েই মানুষের পাশে দাঁড়িয়েছি”—সুনামগঞ্জে পানি সম্পদ মন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:১৯ অপরাহ্ন

সুনামগঞ্জের হাওরাঞ্চলের ফসল রক্ষায় বাঁধ নির্মাণ কাজে কোনো ধরনের অনিয়ম ও গাফিলতি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, “অতীতে বাঁধ নির্মাণে অনেক দুর্নীতির অভিযোগ ছিল, যা অত্যন্ত দুঃখজনক। তবে বর্তমানে আমরা দুর্নীতিমুক্ত বাঁধ নির্মাণে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছি।”

​শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা ও নবগঠিত মধ্যনগর উপজেলা এলাকার বিভিন্ন ফসলরক্ষা বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

​মন্ত্রী ধর্মপাশা ও মধ্যনগরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাঁধ এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) ও ঠিকাদারদের কাজের অগ্রগতি সম্পর্কে সরাসরি খোঁজখবর নেন। তিনি মাঠ পর্যায়ে কাজের গুণগত মান বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

​পরিদর্শনকালে মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “ফসল উৎপাদন বৃদ্ধির জন্য এই ফসলরক্ষা বাঁধগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ডুবন্ত বাঁধগুলো প্রতিবছর যথাসময়ে সংস্কার ও মেরামতের ফলে এই অঞ্চলে উৎপাদিত শস্যের পরিমাণ অনেক বেড়েছে। বাংলাদেশ আজ যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, তাতে হাওরাঞ্চল বিশাল ভূমিকা রাখছে। এজন্যই আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই অঞ্চলকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে।”

​নির্বাচিত সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী সবসময় হাওরের মানুষের খোঁজখবর রাখছেন। আমরা দায়িত্ব নিয়েই মানুষের পাশে দাঁড়িয়েছি—এটি আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি। বাঁধের কাজ যেন প্রতি বছর স্বচ্ছতার সাথে নির্দিষ্ট সময়ে শেষ হয়, সেদিকে আমরা তীক্ষ্ণ নজর রাখছি।”

​পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল,​ সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম নূরুল, ​জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাড. আব্দুল হক,​ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার।

​এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে মন্ত্রী স্থানীয় কৃষকদের সাথে কথা বলেন এবং পানি আসার আগেই বাঁধের কাজ টেকসইভাবে শেষ করার আশ্বাস দেন।


এই বিভাগের আরো খবর