বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও আরেকটি ধর্ষণ মামলায় অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত নগরকান্দায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী  কর্মশালা অনুষ্ঠিত দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: ফকির মাহবুব আনাম সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্কিনকেয়ার পণ্য নিয়ে এলো দ্যা সেলেস্টে জৈন্তাপুরে পুলিশি অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার গোপালগঞ্জে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১, আহত-৩০ সিরাজগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের সদস্য নিহত মানিকগঞ্জে উপজেলা কমপ্লেক্স নির্মাণ জটিলতা নিরসনে সভা ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার পাইকগাছায় আলোচিত হাসান হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ব্যস্ত সড়কের ভাঙা দুই স্থানে উল্টে যাচ্ছে যানবাহন, সংস্কারের উদ্যোগ নেই তাজিয়া মিছিলে পটকা- আতশবাজি নিষিদ্ধ : ডিএমপি ছিনতাইকারী ধরতে গিয়ে গোলাগুলি, দুই পুলিশ কর্মকর্তা আহত কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উৎসবমুখর পরিবেশে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য বিদেশ পাঠানোর নামে প্রতারণা, ৪০ লাখ টাকা হারিয়ে দিশেহারা বিধবা নারী ফুলবাড়িয়া–ময়মনসিংহ সড়কে জনদুর্ভোগ চরমে, ২১ কিলোমিটার ‘মরণফাঁদ’ স্বপ্ন পুরণ করতে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত মাদারগঞ্জের মফিজ ও আরিফ ঘাটাইলে বিনামূল্য চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত ফটিকছড়িতে চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য, আটক ৫ নারী ফটিকছড়িতে ১৮ জেলে পরিবারকে ছাগল ও ছাগলঘর প্রদান ফটিকছড়ি হেয়াকো বনানী কলেজের সভাপতি হলেন মোজাম্মেল হায়দার চৌধুরী তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু

মাহফুজ জাহিদ
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

দেশব্যাপী হাম-রুবেলা টিকার ঘাটতি ঘিরে যে জনস্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছিল, তা মোকাবিলায় ২০ এপ্রিল ২০২৬ থেকে শুরু হচ্ছে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন।

কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালাম।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, টিকার ঘাটতির কারণে দেশের বিভিন্ন এলাকায় শিশুদের মধ্যে হাম ও রুবেলার ঝুঁকি বেড়ে গিয়ে এক ধরনের নীরব স্বাস্থ্যবিপর্যয়ের আশঙ্কা দেখা দেয়। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, সময়মতো টিকা না পেলে এই সংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং শিশুদের জন্য মারাত্মক হুমকি তৈরি করতে পারে।

এ প্রেক্ষাপটে নতুন উদ্যমে শুরু হওয়া ক্যাম্পেইনের লক্ষ্য হলো—দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা। ইপিআই নীতিমালা অনুযায়ী, শিশুর টিকা কার্ড সঙ্গে থাকলে দেশের যেকোনো স্থানে টিকা গ্রহণ করা যাবে; নির্দিষ্ট কেন্দ্রের কোনো বাধ্যবাধকতা নেই।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “শিশুদের সুরক্ষার জন্য টিকাদান কার্যক্রমের কোনো বিকল্প নেই। সবাইকে সচেতন হয়ে নিজ নিজ সন্তানের টিকা নিশ্চিত করতে হবে।” তিনি এ কর্মসূচি সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাজিউর রহমান বলেন, সমন্বিত উদ্যোগে আমরা এ ক্যাম্পেইন সফল করতে বদ্ধপরিকর।

আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আলাউল কবির দিপুর তত্ত্বাবধানে ক্যাম্পেইনের প্রস্তুতি স্বাস্থ্যকর্মী, কনসালটেন্ট ও মেডিকেল অফিসারদের সমন্বয়ে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ মনে করছে, এই টিকাদান ক্যাম্পেইনের সফল বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন সম্ভব হবে। শিশুদের সুরক্ষায় অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণই এ কর্মসূচির সাফল্যের মূল চাবিকাঠি।


এই বিভাগের আরো খবর