বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুনট উপজেলা শাখার উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণ করা হয়েছে। (৪ জানুয়ারি ) আজ শনিবার সকালে ধুনট আদর্শ স্কুল মাঠে উপকারভোগির মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
জামায়াতের উপজেলা আমীর মাওঃ আমিনুল ইসলাম সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ আঃ করিম সঞ্চলনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাসেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী শেরপুর উপজেলা আমীর আলহাজ্ব দবিবুর রহমান। আরো উপস্থিত ছিলেন,, জামায়াতে ইসলামী ধুনট উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আঃ ওহাব , জামায়াতে ইসলামী ধুনট উপজেলা কর্মপরিষদ সদস্য জিয়াউর রহমান, ধুনট উপজেলা কর্মপরিষদ সদস্য খলিলুর রহমান, ধুনট পৌর আমীর তারিকুল ইসলাম, ধুনট সদর আমীর রফিকুল ইসলাম সহ প্রমুখ।