বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া

নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু

আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ)
সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ১২:২১ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পড়ে একই সাথে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার চকের ব্রিজ এলাকায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, কোরবান (৩৬) ও তার মেয়ে কুহিলি (১২)। তাদের বাড়ি উপজেলা সদরের দক্ষিণ রাজাপুর (জিয়ানীপাড়া) গ্রামে। কোরবান বাকপ্রতিবন্ধি ছিলেন।

নিহত কোরবানের ভাতিজা মো. মোমিন জানান, সকাল ৮টার দিকে বাকপ্রতিবন্ধি চাচা কোরবান তার মেয়ে কুহিলিকে সঙ্গে করে নিয়ে রাণীনগর বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে আসেন। এরপর সাড়ে ১০টার দিকে চকের ব্রিজ এলাকায় রেল লাইনের উপড় তাদের বাবা ও মেয়ের দ্বিখন্ডিত মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে আমাদের পরিবারের লোকজনকে খবর দেয়।

তিনি জানান, কোরবানের স্ত্রীর সঙ্গে কোরবানের পারিবারিক কলহ চলছিল। শনিবার থেকে কোরবানের স্ত্রী বাড়িতে নেই। কোথায় গেছে সঠিক জানা যায়নি। ধারনা করা হচ্ছে- পারিবারিক কলহের জেরে কোরবান মেয়েকে নিয়ে একসাথে আত্মহত্যা করে থাকতে পারে।

ঘটনার খবর নিশ্চিত করে রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দীন বসুনিয়া বলেন, তার গ্রামের লোকজনের ভাষ্যমতে- পারিবারিক কলহের জেরে কোরবান মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে একসাথে হয়তো আত্মহত্যা করেছেন। যেহেতু ঘটনাস্থল রেলওয়ে থানার ভেতরে তাই তাদের লাশ উদ্ধারের জন্য সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের দুইজনের (বাবা-মেয়ের) লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এই বিভাগের আরো খবর