বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া

নওগাঁর রাণীনগরে বছরের অর্ধেক সময় শের-এ বাংলা মাঠে জলাবদ্ধতা

আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ)
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ৫:৪৬ অপরাহ্ন

নওগাঁর রাণীনগর উপজেলার শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠ। বছরের অর্ধেক সময় এই মাঠ জলাবদ্ধতা হয়ে পড়ে থাকে। এতে করে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থী, এলাকাবাসীসহ ক্রীড়াপ্রেমীরা। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর মাঠের এমন দশা হলেও মাঠে মাটি ভরাট করে উঁচু করা এবং সংস্কারের কোন উদ্যোগ নেয়নি সংশ্লিষ্টরা। ফলে বর্তমানে মাঠের প্রায় অর্ধেক অংশ জলাবদ্ধতা হয়ে পড়ে আছে।

জানা গেছে, উপজেলার সবচেয়ে বড় মাঠ রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠটি। এই মাঠে সরকারি জাতীয় বিভিন্ন অনুষ্ঠান ও সরকারিভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের খেলাধুলা হয়ে থাকে। স্থানীয় শিক্ষার্থীর পাশাপাশি এই মাঠে এলাকাবাসী ও ক্রীড়াপ্রেমীরা ফুটবল ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাডিসহ নানান ধরনের খেলা করতেন। টুর্নামেন্টেরও আয়োজন করা হতো। সেই সব খেলাধুলা এখন আর হয়না।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠটির একপাশে উঁচু, একপাশে নিচু। মাঠের দক্ষিণ দিকে নিচু হওয়ার কারণে বর্ষা মৌসুমসহ স্থানীয় বাসিন্দাদের বাড়ির পানি নামার কারণে দক্ষিণ দিকে মাঠের একটি বড় অংশ পানির নিচে তলিয়ে থাকে। এছাড়া মাঠটির পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই।

মহাবিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী সাজু হোসেন জানান, আমরা সহপাঠী ও বন্ধু-বান্ধব মিলে আগে প্রতিদিন মাঠে ফুটবল, ক্রিকেটসহ নানা ধরনের খেলাধুলা করতাম। এলাকার ছোট বড়রাও খেলাধুলা করতেন। গত দুই বছর হলো মাঠে জলাবদ্ধতার কারণে খেলাধুলা বন্ধ হয়ে গেছে।

স্থানীয় যুবক হুমায়ন কবির জানান, বছরে অর্ধেক সময়ই মাঠের দক্ষিণ দিকে গোলপোস্ট এলাকাসহ মাঠের প্রায় অর্ধেক অংশ জলাবদ্ধতা হয়ে আছে। মাঠের এই বিষয়টি মহাবিদ্যালয় কর্তৃপক্ষ এবং ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে বলার পরেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

দ্রুত রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠটিতে মাটি ভরাট করে উঁচু করা এবং সংস্কার করে খেলাধুলার উপযোগী করে তোলার দাবি শিক্ষার্থী, এলাকাবাসী ও ক্রীড়াপ্রেমীদের।

রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শাহনাজ বেগম বলেন, মাঠ ভরাট বা সংস্কারের জন্য আমাদের মহাবিদ্যালয়ে কোন ফান্ড নেই। মাঠে মাটি ভরাট করে উঁচু করাসহ মাঠের পানি নিষ্কাশনের ব্যবস্থা প্রয়োজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

এ বিষয়ে রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন বলেন, মাঠের বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলেই মাঠ ভরাট ও সংস্কার কাজ করা হবে।


এই বিভাগের আরো খবর