নওগাঁর রাণীনগরে আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয়ে জ্ঞান ভিত্তিক শিক্ষা প্রসারের লক্ষ্যে শিক্ষক, অভিভাবক ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এম এ মান্নানের সভাপতিত্বে আজ শুক্রবার সকাল ৯ টায় রাণীনগর সমাজ কল্যাণ ট্রাষ্ট্রের অধীনে এবং বাইতুল হিকমাহ একাডেমি আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াত ইসলামীর রাণীনগর শাখার আমির ও রাণীনগর সমাজ কল্যাণ ট্রাস্টের সভাপতি মোস্তফা ইবনে আব্বাস।
এসময় আরও উপস্থিত ছিলেন, রাণীনগর থানা সেক্রেটারী শামিনুর রহমান শামীম,সদর ইউনিয়ন জামায়াতের আমির ডাক্তার আনজির হোসেন, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা, আল-আমিন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ইসলামসহ অভিভাবকগণ।