বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫ বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকদের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা *শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কেন্দ্রীয় যুবদলের ১নং সহ-সভাপতি জিয়াউর রহমানকে অভিনন্দন মুক্তাগাছায় বজ্রপাতে কলেজ শিক্ষকের মৃত্যু জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আ. করিম সরকার ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি

নন্দীগ্রামে ভূমিকম্প, বন্যা ও অগ্নিকান্ড বিষয়ক সভা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ৫:৩১ অপরাহ্ন

আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে বগুড়ার নন্দীগ্রামে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমিকম্প, বন্যা, জলোচ্ছ্বাস এবং অগ্নিকান্ড বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়।

গতকাল রোববার নন্দীগ্রামে উপজেলা প্রশাসনের দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগে আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির। এর আগে নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান ফটকের সামনে অগ্নিকান্ড বিষয়ক মহড়া দেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিমের সঞ্চালনায় পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন ডা. শরিফুল ইসলাম, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আক্তার বানু, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া, আনসার ভিডিপি প্রশিক্ষণ অফিসার লায়জুল ইসলাম রানা, তথ্য অফিসার শারমিন আকতার, নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (ভারপ্রাপ্ত) স্টেশন অফিসার মাহাবুর রহমান প্রমূখ।


এই বিভাগের আরো খবর