বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন

নবীনগরে পুকুরে মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় নারীসহ আহত ৪

 মনির হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২:১২ অপরাহ্ন

‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নে পুকুরের মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে নারীসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে নবীনগর থানায় মামলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরপাড়া এলাকায় রঞ্জিত সূত্রধরের পরিবারের লোকজন গত ৪ মার্চ বাড়ির পাশের পুকুর থেকে মাটি কাটতে গেলে প্রতিবেশী ধীরা নমঃসুদ্রের পরিবারের সদস্যরা বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি।

অভিযোগ রয়েছে, পরবর্তীতে রঞ্জিত সূত্রধর তার মেয়ে ও জামাতাকে নিয়ে সাবেক ইউপি সদস্য ছোট্ট মিয়ার বাড়িতে যাওয়ার পথে মসজিদ সংলগ্ন সড়কে আগে থেকে ওঁত পেতে থাকা প্রতিপক্ষ হামলা চালায়। ধীরা নমঃসুদ্র, তার তিন ছেলে সুজন, ঝন্টু ও সেন্টু এবং জামাতা সজিব ধারালো অস্ত্র ও হকিস্টিক দিয়ে মারধর করে চারজনকে আহত করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় এক নারীর স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
আহতদের স্থানীয়ভাবে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মনির আহমেদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরো খবর