শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
৩৮ বছরের পুরোনো সেতু দেবে গিয়ে বন্ধ যোগাযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযান: ৪ অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ গজারিয়ায় আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি সাইফুল বারী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিদের আসামি করা হয়েছে দাবি করে মামলা প্রত্যাহার ও প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

আজ শনিবার উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে নুরজাহানপুর ও বড়িকান্দি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি বড়বাড়ি এলাকার মোস্তাক আহমেদের ছেলে রিফাত গত ১৪ জুন রাতে বাড়ি থেকে বের হয়ে সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল দাশপাড়া গ্রামের সমীর দাশের বাড়িতে যান। পরে রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে ঘিরে এলোপাতাড়ি গুলি চালায়। পরবর্তীতে তাকে হত্যা করে নরসিংদী জেলার করিমপুর ইউনিয়নের রসুলপুর শুটকিকান্দি জিরো পয়েন্ট এলাকার চরে মরদেহ ফেলে রাখা হয় বলে তারা দাবি করেন।

এ ঘটনায় গত ১৮ জুন নিহত রিফাতের স্বজন মুক্তা আক্তার (২৫) নবীনগর থানায় ১৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মামলায় নুরজাহানপুর গ্রামের মৃত সুদন মিয়ার ছেলে মুন্নাফ ওরফে মনেক মিয়া (৫৪), তার দুই ছেলে সুমন মিয়া (২৯) ও রোমনা মিয়া (২৬)সহ কয়েকজন নিরীহ ব্যক্তিকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুল বাতেন, খাদিজা আক্তার, আমেনা বেগম ও মামলার অভিযুক্ত মাসুম মিয়া। এ সময় উপস্থিত ছিলেন নাছির মিয়া, দেলু মেম্বার, শিপন মেম্বার, সোহাব আলী সরদার, খাদিজা আক্তার, আমেনা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, “প্রকৃত অপরাধীদের আড়াল করতে নিরপরাধ মানুষকে মামলায় জড়ানো হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই। প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ থেকে নির্দোষ ব্যক্তিদের অব্যাহতি দিতে হবে।”

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মামলাটির পুনঃতদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার উদ্ঘাটন ও প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানানো হয়।


এই বিভাগের আরো খবর