পিরোজপুরের নাজিরপুরে জেলা প্রশাসক এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপজেলার অসহায় ও ছিন্নমূল শীতার্তদের মাঝে বৃহস্পতিবার (১লা জানুয়ারি) বিকালে উপজেলার বরইবুনিয়া গার্লস স্কুল, মালিখালী ইউনিয়ন পরিষদ, দেউলবাড়ী তহশিল অফিস, দীর্ঘা ইউনিয়ন পরিষদ, তৈয়বের হাট,নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদ, শ্রীরামকাঠী ইউ জে কে মাধ্যমিক বিদ্যালয় ও বৈঠাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরন করা হয়েছে।
নাজিরপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও এ্যান অধিদপ্তর সূএে জানা যায়, পিরোজপুর জেলাপ্রশাসক এর পক্ষ থেকে ৪৫০ পিচ ও দূযোগ ব্যাবস্হপনা ও এ্যান মন্ত্রণালয়ের বরাদ্দের নগদ অর্থ দিয়ে ৩৫০ পিচ সহ মোট ৭৫০ পিচ কম্বল উপজেলার ৯ টি ইউনিয়নে সর্বচ্চো হত দরিদ্রদের মাজে যারা শীতকস্টে অসহায় ও ছিন্নমূল আবস্হায় দিনযাপন করছে তাদের মাজে কম্বল গুলি বিতরণ করা।
কনকনে প্রচন্ড ঠান্ডা ও শৈত্য প্রবাহের মাজেও অসহায় শীতার্ত জনগণের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা, সহকারী কমিশনার ভূমি শপথ বৈরাগী,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মসিউর রহমান, উপজেলা
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, উপজেলা কৃষি অফিসার এশরাতুন নেছা এশা, কৃষি সম্প্রসারণ অফিসার ও প্রশাসক সেকমাটিয়া ইউনিয়ন পরিষদ মোঃ মাহফুজর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার ও উপসহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য মোঃ রুবেল হোসেন প্রমুখ।
বিতরণ কাজে সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগনসহ ইউনিয়ন পর্যায়ের ভুমি উপসহকারী কর্মকর্তাগন।