বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ঘিওরে একই পরিবারের তিনজন আটক , ঘরবাড়ি জ্বালিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা প্যাডেলে প্যাডেলে পুরো বাংলাদেশ,অসাধারণ কীর্তি সানাউল্লাহ চৌধুরী জুয়েল সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড শ্রীপুরে ৬৮০পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের শোক প্রকাশ চাকরির প্রলোভনে ডেকে এনে মুক্তিপণ দাবি, চক্রের গ্রেপ্তার- ১ আমতলীতে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা সেশনে ১,২২০ শিক্ষার্থীর মাঝে খাতা বিতরণ আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন জৈন্তাপুরে পূর্ব দরবস্ত ইউনিয়ন বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন বিদ্যুৎস্পৃষ্ট থেকে মানুষকে রক্ষায় জাতীয় প্রেসক্লাবে সচেতনতামূলক সাংবাদিক সম্মেলন আত্রাইয়ে রেললাইনের পাশে হজ এজেন্সির প্রতিনিধির মরদেহ উদ্ধার,পরিবারের দাবী হত্যা চুনারুঘাটে খোয়াই নদী থেকে লাশ উদ্ধার জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও আরেকটি ধর্ষণ মামলায় অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত নগরকান্দায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী  কর্মশালা অনুষ্ঠিত

নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ

রফিকুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ)
বুধবার, ১৭ জুন, ২০২৬, ৯:০৮ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইলে বিএনপি নেতা মো. শহিদুজ্জামান মিল্টনের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে এক ব্যবসায়িকে হয়রানি করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী ব্যবসায়ী মো: শফিকুল ইসলাম আজ বুধবার (১৭ জুন) দুপুরে নান্দাইল পুরাতন বাজার (সাবরেজিস্টার অফিস সংলগ্ন) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ তুলে ধরেন ।

অভিযোগ সূত্রে জানাগেছে, মো. শহিদুজ্জামান মিল্টন নান্দাইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য। ব্যবসায়ি শফিকুল ইসলাম জানান, নান্দাইল পৌরসভাধীন সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার (মরহুম) কাজী দেলওয়ার হোসেন ও তাঁর পুত্রের নিকট থেকে ৩.২০ শতাংশ জমি ক্রয় করে নামজারি ও খাজনা সম্পন্ন করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু ওই জমিতে কোনো মালিকানা না থাকা সত্ত্বেও শহিদুজ্জামান মিল্টন তার কাছে টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় মিল্টন প্রশাসনের কাছে একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে তাকে হয়রানি করছেন। যদিও প্রশাসনের তদন্তে প্রতিটি অভিযোগই মিথ্যা প্রমাণিত হয়েছে বলে শফিকুল ইসলাম জানান। এছাড়া শহিদুজ্জামান মিল্টন তার আপন ভাইয়ের স্ত্রী ও ভাতিজিকেও হুমকি দেওয়ায় ইতিপূর্বে তার বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে বলেও জানান।

ভুক্তভোগী শফিকুল ইসলাম হয়রানির হাত থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযুক্ত শহিদুজ্জামান মিল্টনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, তাঁর পৈত্রিক সম্পত্তি শফিকুল ইসলাম বেআইনেভাবে দখলে নিয়েছে, তাছাড়াও সরকারি সম্পত্তি দখলে নেওয়ায় শফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। আমি প্রশাসনের নিকট অভিযোগ দিয়ে রেখেছি।


এই বিভাগের আরো খবর