বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫ বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকদের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা *শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কেন্দ্রীয় যুবদলের ১নং সহ-সভাপতি জিয়াউর রহমানকে অভিনন্দন মুক্তাগাছায় বজ্রপাতে কলেজ শিক্ষকের মৃত্যু জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আ. করিম সরকার ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান

নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও দলটির মুখ্য সংগঠক সারজিস আলম আগামীকাল শুক্রবার (০৫ জুন) চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আসছেন।

এদিন উপজেলার ছেংগারচর পৌরসভার ইমাম উদ্দিন নূরী (রঃ) মাদ্রাসা মসজিদে পবিত্র জুম্মা নামাজ আদায় করবেন। এরপর বিকেল ৩টায় উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য ঈদ পুনর্মিলনী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে যোগদান করবেন।

ইতিমধ্যে এ সফরকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। এ নিয়ে উপজেলার রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা-সমালোচনা। রাজনৈতিক দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক তর্ক-বিতর্ক।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে চাঁদপুর পুলিশ সুপার মোঃ রবিউল হাসান। অনুষ্ঠানস্থল ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্মাণাধীন সভামঞ্চ ও আশপাশের এলাকা পরিদর্শন করেন। বিকেলে চাঁদপুর পুলিশ সুপার মতলভ উত্তর প্রাঙ্গণে বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে এসভাকে কেন্দ্র যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেজন্য তাদেও সহযোগিতা কামনা করেছেন। কোনো প্রকার বাধা না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

অনুষ্ঠানের আগে কয়েকটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আল মামুন আতিক নামে এক ছাত্রদল নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘নাসীরুদ্দিন পাটওয়ারী ছাড়া যে কারও জন্য মতলব উত্তর উন্মুক্ত। উচ্ছৃঙ্খল এই বক্তার পা যেন মতলবে না পড়ে সেদিকে ছাত্রদলের দৃষ্টি রাখার অনুরোধ রইল।’

অপর এক পোস্টে তিনি লেখেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর দুই গালে জুতা মারো তালে তালে। আগামী ৫ তারিখ নাসীরুদ্দীন ও সারজিসকে মতলব উত্তর উপজেলা ছাত্রদল প্রতিতহত করবে।’

অন্যদিকে স্থানীয় রাজনৈতিক মহলে নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মীর পক্ষ থেকেও অনুষ্ঠান প্রতিহতের গুঞ্জন ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

এসব বক্তব্যের প্রতিক্রিয়ায় এনসিপি নারীশক্তির যুগ্ম সদস্য সচিব ইশরাত জাহান বিন্দু সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী ভাইয়ের মতলবে আসা উপলক্ষে যারা অনলাইনে হুমকি-ধমকি দিচ্ছেন, এদের অধিকাংশকেই উপজেলা ছাত্রদলের পোস্টেড নেতা হিসেবে দেখা যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে গড়া রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের কাছ থেকে এ ধরনের আচরণ কাম্য নয়।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ভিন্নমত দমনে অনলাইন হুমকি-ধমকি কিংবা ভয়ভীতি প্রদর্শন গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। যুক্তির জবাব যুক্তি দিয়ে এবং বক্তব্যের জবাব বক্তব্য দিয়ে হওয়া উচিত।’ এনসিপি মতলব উত্তর উপজেলা কমিটির সদস্য সচিব ইমাদুল ইসলাম বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের যেখানেই যান, সেখানেই কোনো না কোনো প্রতিরোধের চেষ্টা হয়। তবে আমরা আশা করি চাঁদপুরের মানুষ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবে। তবুও যেকোনো পরিস্থিতি মোকাবিলা করে অনুষ্ঠান সফল করতে আমরা প্রস্তÍুত।

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাঁদপুরের পুলিশ সুপার মোঃ রবিউল হাসান। অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।’

এনসিপি থেকে মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মোঃ ইদ্রিস আলী প্রধান বলেন, ‘মতলব উত্তরের মানুষ পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাস করে। আগামী ৫ জুনের অনুষ্ঠানকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ এনসিপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন। আমরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে বদ্ধপরিকর। কোনো ধরনের অপ্রচার বা প্রতিবন্ধকতায় আমরা বিচলিত নই। প্রশাসনের সহযোগিতায় একটি সুন্দর ও সফল আয়োজন উপহার দিতে আমরা প্রস্তÍুত।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, ‘আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতা চেয়েছি। অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, ‘তাদের আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তÍুত রয়েছে। বিষয়টি নিয়ে সংসদ সদস্য ও বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা হয়েছে। তারাও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত ফোর্স মোতায়েনের পরিকল্পনা রয়েছে।’

চাঁদপুরের পুলিশ সুপার মোঃ রবিউল হাসান বলেন, ‘অনুষ্ঠানকে কেন্দ্র করে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।’


এই বিভাগের আরো খবর