আসন্ন নবীনগর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং মধ্যপাড়ায় মেয়র পদপ্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) সন্ধ্যায় ভোলাচং মধ্যপাড়ার বাচ্চু মিয়ার বাড়িতে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবীণ মুরব্বি বাচ্চু মিয়া। স্থানীয় বাসিন্দা গতু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাচ্চু মিয়া, আলী হোসেন, মনির ফাইসটু, মোনাব্বর হোসেন, আলী আজগর, নুরুল ইসলাম, কুদ্দুছ মিয়া, শিক্ষক শরিফুল ইসলাম, রাশেদুল ইসলাম, সাজাহান মিয়া, গিয়াস উদ্দিন, আলী আজ্জমসহ স্থানীয় যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তব্য দেন হোসেন মিয়া, আতিকুর রহমান শিবলু, মামুন মিয়া, নাছির চৌধুরী, রুবেল মিয়া, রিয়াদ, মানিক মিয়া, কাদির মিয়াসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে আসছেন ফারুক আহমেদ। একজন যোগ্য, সাহসী ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে তারা তাকে মেয়র পদে দেখতে চান। উন্নয়ন, সুশাসন ও জনসেবার প্রত্যাশায় তারা ফারুক আহমেদের প্রতি সমর্থন ব্যক্ত করেন।
মেয়র প্রার্থী ফারুক আহমেদ বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে নাগরিক সুবিধা নিশ্চিত করে একটি আধুনিক ও উন্নত নবীনগর পৌরসভা গড়ে তুলতে কাজ করবো। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”