বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

পীরগাছায় অন্তঃস্বত্ত্বা এক তরুণীর মৃত্যু

রফিকুল ইসলাম লাভলু,পীরগাছা (রংপুর)
বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:৩৮ অপরাহ্ন

রংপুরের পীরগাছায় নুসরাত জাহান নুপুর (১৮) নামে ৩ মাসের অন্তঃস্বত্ত্বা এক তরুণীকে বাবার বাড়িতে দাওয়াত দিয়ে এনে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নিহত নুপুরের স্বামী আহাদ হোসেনকে (২১) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার কান্দি ইউনিয়নের স্বতন্তরা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কান্দি ইউনিয়নের স্বতন্তরা গ্রামের নুরুন্নবী মিয়ার মেয়ে নুসরাত জাহান নুপুর এবং একই ইউনিয়নের পাঠক শিকড় গ্রামের মমিন মিয়ার ছেলে আহাদ হোসেন প্রায় আট মাস আগে প্রেম করে বিয়ে করেন। বিয়ের বিষয়টি ছেলেপক্ষ মেনে নিলেও মেয়েপক্ষ তা মেনে নেয়নি। প্রায় এক সপ্তাহ আগে অসুস্থতার কথা বলে নুরুন্নবী মিয়া তার মেয়েকে তাকে দেখতে আসার জন্য বাড়িতে ডেকে নেন। নুসরাত বাবার বাড়িতে যাওয়ার পরদিন থেকেই তার স্বামী আহাদকে তালাক দিতে চাপ দেয়। এ ঘটনার জেরে গতকাল মঙ্গলবার সকালে কৌশলে আহাদকেও শ্বশুরবাড়িতে ডেকে নেওয়া হয়।

পরে রাতে নুসরাত ও তার স্বামী আহাদকে বেধড়ক মারধর করা হয় এবং জোরপূর্বক তালাকনামায় স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এক পর্যায়ে বড় ভাই ঋতুর নির্যাতনে নুসরাত গুরুতর অসুস্থ হয়ে পড়লে আজ বুধবার সকালে তার মৃত্যু হয়। পরে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করতে মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ করেন স্বজন ও এলাকাবাসী। তবে এলাকাবাসীর দাবি, গলায় হালকা দাগ দেখা গেলেও মরদেহে ফাঁস দিয়ে আত্মহত্যার স্পষ্ট কোনো চিহ্ন ছিল না। তাঁদের সন্দেহ, মারধরে মৃত্যুর পর ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখাতে মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে আসে। তবে স্বজনদের দাবি, এটি হত্যাকাণ্ড হলেও এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পুলিশ ইউডি মামলা নেওয়ার প্রক্রিয়ায় রয়েছে বলে তারা অভিযোগ করেন।

আহাদের বাবা মমিন মিয়া বলেন, ‘প্রতারণার মাধ্যমে আমার ছেলে ও তার স্ত্রীকে ডেকে এনে মারধর করা হয়েছে। এতে নুসরাতের মৃত্যু হয়েছে এবং আমার ছেলে গুরুতর আহত হয়েছে।’ পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরো খবর