বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

​পুলিশের ‘নিষ্ক্রিয়তায়’ ক্ষুব্ধ শাল্লাবাসী: রাজপথে মোটরসাইকেল সমিতি

সুনামগঞ্জ প্রতিনিধি
রবিবার, ১ মার্চ, ২০২৬, ৫:১৭ অপরাহ্ন

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় অব্যাহত মোটরসাইকেল চুরি এবং চিহ্নিত চোর শনাক্ত হওয়ার পরও পুলিশের রহস্যজনক নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তীব্র গণক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রশাসনের উদাসীনতার প্রতিবাদে ১ মার্চ রবিবার সকালে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ‘শাল্লা উপজেলা মোটরসাইকেল সমিতি’।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৩নং বাহাড়া ইউনিয়নের হবিবপুর নতুনহাটি গ্রাম থেকে ফয়ছল মিয়া নামের এক চিহ্নিত চোর একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এই চুরির ঘটনায় থানায় সুনির্দিষ্ট তথ্যসহ অভিযোগ করা হলেও দীর্ঘ সময় পার হয়ে গেছে। কিন্তু পুলিশ এখন পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার বা চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধারে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের এই রহস্যজনক নীরবতায় ক্ষুব্ধ হয়ে আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছেন স্থানীয় মোটরসাইকেল চালক ও মালিকরা।

সংগঠনের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সেকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় বক্তারা প্রশাসনের তীব্র সমালোচনা করেন। বক্তারা বলেন, “ফয়ছল মিয়া একজন নামডাকা চোর হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পুলিশের পেশাদারিত্বকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি, অথচ অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।”

​সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ সংগ্রাম দাস ও সাগর দাস, পান্ডব রায়, মোটরসাইকেল সমিতির সেক্রেটারি শাহিন আলম, মামুন মিয়া, মোবারক মিয়া এবং ভিধু দাস।

বক্তারা আরও অভিযোগ করেন যে, প্রশাসনের এমন ঢিলেঢালা ভাব অপরাধীদের আরও বড় অপরাধ করতে উৎসাহিত করছে। তারা অবিলম্বে ফয়ছল মিয়াকে গ্রেপ্তার এবং চুরি হওয়া সম্পদ উদ্ধারের দাবি জানান। অন্যথায়, আগামীতে উপজেলা ঘেরাও বা কর্মবিরতির মতো আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

এ বিষয়ে জানতে চাইলে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবউজ্জামান বলেন, “নির্বাচনের আগে মোটরসাইকেল সমিতির লোকজন মৌখিকভাবে বিষয়টি জানিয়েছিল। তখন ডিউটি অফিসারকে বিষয়টি দেখার জন্য বলা হয়েছিল। তবে আমরা যদি এখন লিখিত অভিযোগ পাই, তবে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

​তবে ভুক্তভোগীদের দাবি, তারা শুরু থেকেই আইনি প্রক্রিয়ায় সহযোগিতা চেয়ে আসছেন, কিন্তু পুলিশের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। এলাকার সাধারণ মানুষ এখন চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ও এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।


এই বিভাগের আরো খবর