বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচারের অভিযোগ পেলে ব্যবস্থা : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১, ৯:৩৪ পূর্বাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/dr-hasan-mahmud-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন.jpg

নিজস্ব প্রতিবেদক : বিটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতারণামূলক কোনো বিজ্ঞাপন প্রচারের সুযোগ নেই। এ ধরনের বিজ্ঞাপন প্রচারের বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সাংসদ (জামালপুর-৫) মোজাফফর হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

সাংসদ মোজাফফর হোসেন জানতে চান, দেশের স্যাটেলাইট চ্যানেলগুলোতে বিভিন্ন হারবাল, ইউনানী ও হোমিও চিকিত্সায় এমন বিজ্ঞাপন প্রচার হচ্ছে, যেন এমন কোনো রোগ নেই যা তাদের ওষুধে ভালো হয় না! প্রতারণামূলক এসব বিজ্ঞাপনের প্রচার বন্ধ করাসহ বিজ্ঞাপন দাতাদের আইনে সোপর্দ করার কার্যকরি কোনো উদ্যোগ নেওয়া হবে কি-না? উত্তর ‘না’ সূচক হলে তার কারণ কী তাও জানতে চান তিনি। জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ টেলিভিশন বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে ‘জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪’ অনুসরণ করে থাকে। এছাড়া বাংলাদেশ টেলিভিশন বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময় জারিকৃত নির্দেশনা অনুসরণ করে থাকে। জাতীয় সম্প্রচার নীতিমালা অনুযায়ী বাংলাদেশ টেলিভিশনে বিভিন্ন ধরনের রোগের গ্যারান্টিসহ চিকিৎসা ও এই সংক্রান্ত প্রতারণামূলক কোনো বিজ্ঞাপন প্রচারের সুযোগ নেই।

তথ্যমন্ত্রী বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ এর অনুচ্ছেদ ৪.২.৬ তে বলা হয়েছে, ওষুধজাতীয় পণ্য, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনোস্টিক সেন্টার, স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদির বিজ্ঞাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়পত্র বিজ্ঞাপনদাতার কাছে আছে কি-না তা নিশ্চিত হতে হবে। অন্য টেলিভিশন চ্যানেলে এ ধরনের বিজ্ঞাপন প্রচারের ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর