বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
কাপ্তাইয়ে খামারীদের মাঝে প্রাণিসম্পদ অধিদপ্তরের উপকরণ হস্তান্তর প্রশাসনের হস্তক্ষেপে ঝালকাঠির ঐতিহ্যবাহী বারোচালা ভাঙার কাজ স্থগিত ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় কতটুকু সফল হয়েছে মৎস্য আহরনের নিষেধাজ্ঞা ; এমন প্রশ্নের মধ্যেই ৫৮ দিন শেষ ঘরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহকর্মীর মৃত্যু শ্যামনগরে মিথ্যা ধর্ষনের চেষ্টা মামলার পায়তারা করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ পূর্ব সুন্দরবনে ফাঁদসহ ৪ হরিণ শিকারী আটক অবশেষে অপসারণ হলো মারিখালী নদীপাড়ের ময়লার ভাগাড় তুরাগে ছিনতাই মামলার দুই আসামি গ্রেপ্তার, উদ্ধার অটোরিকশা ও চাপাতি প্রতিমন্ত্রীর নির্দেশে ভান্ডারিয়ায় কচুরিপানা অপসারণ, স্বস্তি ৪০ হাজার পরিবারে তারেক রহমানের নেতৃত্ব প্রথম বাজেট শিক্ষা,স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব পাচার কালে ১০ হাজার পিছ ইয়াবাসহ দুই ব্যবসায়ী লোহাগাড়া থানায় আটক পাইকগাছায় উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে যুবকের মৃত্যু বাংলাদেশে টি১৭ উন্মোচন করলো শাওমি নগরকান্দায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রবাসে প্রতারিত টিটুর কৃষিতে ভাগ্যবদল, হালদার চরে কৃষি বিপ্লব ! আইনের বেড়াজালে চট্টগ্রামের দুই সংসদীয় আসন টেনশনে বেসরকারীভাবে নির্বাচিত দুই প্রাঁর্থী হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার কাউখালীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উপলক্ষে শোভাযাত্রা ফুলবাড়িয়া পৌর মাছ বাজার: ছাউনী খালি, রাস্তা দখল করে ব্যবসায়ীদের নৈরাজ্য নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী লালমনিরহাটে জেলা প্রশাসনের সহায়তায় নতুন স্বপ্ন দেখছে ৮ মেধাবী শিক্ষার্থী ফটিকছড়িতে একটি সেতু ১০ গ্রামের দৃশ্যপট পাল্টাতে পারে ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ফটিকছড়িতে এলজি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার পাইকগাছা পৌরসভায় বিল্ডিং ঘেঁষে ভাঙারির স্তুপ, মশা-মাছির উপদ্রব চরমে চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিমন্ত্রীর নির্দেশে ভান্ডারিয়ায় কচুরিপানা অপসারণ, স্বস্তি ৪০ হাজার পরিবারে

মহিববুল্লাহ হাওলাদার,ভাণ্ডারিয়া (পিরোজপুর)
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৭:০৪ অপরাহ্ন

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া ও ইকড়ি ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত বায়নের খাল দীর্ঘদিন কচুরিপানায় আচ্ছাদিত হয়ে পানি প্রবাহ হারিয়ে ফেলেছিল।

ফলে খালনির্ভর প্রায় ৪০ হাজার পরিবার নিত্যপ্রয়োজনীয় পানি ব্যবহার, কৃষি সেচ এবং দৈনন্দিন জীবনযাত্রায় চরম দুর্ভোগের মুখোমুখি হয়। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য,গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এর নির্দেশনায় অবশেষে খালটির কচুরিপানা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেছেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান।

উল্লেখ্য, সম্প্রতি খালটির ভয়াবহ অবস্থা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের নজরে আসে এবং তিনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান কে সাধারণ মানুষের ভোগান্তি দূরীকরণে দ্রুত কচুরিপানা অপসারণ করে পানির স্বাভাবিক প্রবাহ ও গুণগতমান ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করার নির্দেশনা প্রদান করেন।

তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩ টায় আনুষ্ঠানিকভাবে কচুরিপানা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান। এসময় উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ও ৫নং ধাওয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ নজরুল ইসলাম, ইউপি প্রশাসনিক কর্মকর্তা শ্যামল চন্দ্র বড়াল,উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ শামীম হাওলাদার, ধাওয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মাসুম বিল্লাহ সহ ইউপি সদস্য বৃন্দ, বিএনপি’র নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।

স্থানীয় বাসিন্দারা প্রতিমন্ত্রী ও ইউএনও”র এ সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আমাদের প্রতিমন্ত্রী ও উপজেলা প্রশাসনের আন্তরিক প্রচেষ্টার ফলে দীর্ঘদিনের একটি জনদুর্ভোগ নিরসনের পথ সুগম হলো। বছরের পর বছর খালটি সংস্কার ও পরিচর্যার অভাবে কচুরিপানায় ভরে গিয়ে প্রায় মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছিল। পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় এলাকায় পানি সংকটের পাশাপাশি ডায়রিয়া, চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপও বৃদ্ধি পায়। খালটির কচুরিপানা অপসারণের মাধ্যমে দুই ইউনিয়নের হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং কৃষি ও জনস্বাস্থ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে আসা করছি।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান বলেন, বায়নের খাল ধাওয়া ও ইকড়ি ইউনিয়নের হাজারো মানুষের জীবন-জীবিকা ও দৈনন্দিন প্রয়োজনের সঙ্গে জড়িত। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে মাননীয় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর মহোদয়ের নির্দেশনায় কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে খালটি সম্পূর্ণ পরিষ্কার করা হবে, যাতে এলাকাবাসী নিরাপদ ও ব্যবহার উপযোগী পানি পায় এবং কৃষি কার্যক্রমও স্বাভাবিক থাকে।

স্থানীয়দের প্রত্যাশা, অপসারণ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর খালের নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে যাতে ভবিষ্যতে খালটি আবারও কচুরিপানার দখলে না যায় এবং পানির স্বাভাবিক প্রবাহ অব্যাহত থাকে।


এই বিভাগের আরো খবর