বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

প্রশাসন ও জনপদে সমান তৎপরতা—সফরের শেষ দিনেও কর্মব্যস্ত প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

রতন রায় (বগুড়া) প্রতিনিধি
শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

সফরের শেষ দিনেও টানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রশাসনিক বৈঠক, উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও একাধিক ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে কাটে তাঁর দিনব্যাপী কর্মসূচি।

সকাল ১০টা ৩০ মিনিটে বগুড়া সার্কিট হাউজে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার গ্রহণের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু করেন তিনি। এরপর সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার সকল দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি, প্রশাসনিক সমন্বয় এবং জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন প্রতিমন্ত্রী। পরে তিনি স্থানীয় মিডিয়ার মুখোমুখি হয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনা ও চলমান প্রকল্প নিয়ে বক্তব্য দেন।

দুপুর ২টায় তিনি মোকামতলায় ৩ কোটি টাকা বরাদ্দে নির্মাণাধীন আধুনিক ডাকবাংলোর স্থান পরিদর্শন করেন। একই সঙ্গে মোকামতলা মীর শাহে আলম-ছাত্তার তালুকদার মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করে উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করেন। এছাড়া মোকামতলায় মসজিদ ও মন্দিরের উন্নয়নকাজ পরিদর্শন, মোকামতলা বাজারের পানি নিষ্কাশন ব্যবস্থা সরেজমিনে দেখা এবং মোকামতলা ঈদগাহ মাঠের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

এরপর শিবগঞ্জ উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিগতভাবে আগত মানুষের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন প্রতিমন্ত্রী। দিনশেষে শিবগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার গ্রহণ করেন এবং উপজেলার সকল দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও পরিচিতি সভায় অংশ নেন।

দিনব্যাপী এই কর্মসূচিতে উন্নয়ন, প্রশাসনিক সমন্বয় ও জনসম্পৃক্ততাকে সমান গুরুত্ব দিতে দেখা গেছে প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে, যা তাঁর সক্রিয় ও গতিশীল নেতৃত্বেরই প্রতিফলন।


এই বিভাগের আরো খবর